তৃণমূলের ব্রিগেড ও বিজেপির সন্দেশখালিতে সভার দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিন সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬.৪)
বহরমপুর ( ১৯)
বাঁকুড়া (১৫.২)
বর্ধমান (১৫)
কোচবিহার (১২)
দার্জিলিং (৭.৪)
কালিম্পং (১২.৮)
দিঘা (১৮)
কলকাতা (১৯.৪)
দমদম (১৮.৯)
কৃষ্ণনগর (১৬.৪)
মালদহ (১৯)
মেদিনীপুর (১৮.৩)
পুরুলিয়া
শিলিগুড়ি (১১.৬)
শ্রীনিকেতন ( ১৩)
সুন্দরবন (১৮.৫)












Click it and Unblock the Notifications