West Bengal Weather: ভারী না বিক্ষিপ্ত বৃষ্টি? কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে তা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে (West Bengal Weather)।

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, ১০ জুলাই সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় বৃষ্টহীন হয়ে পড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই।

আবহাওয়া দফতর রবিবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় কিছুটা বেড়েছে। ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৩ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৮)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৬.৫)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৬.১)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (২২)
দিঘা (২৭.৪)
কলকাতা (২৮.৫)
দমদম (২৮)
কৃষ্ণনগর (২৬)
মালদহ (২৮.২)
মেদিনীপুর (২৬.৭)
শিলিগুড়ি (২৮)
শ্রীনিকেতন (২৫.৬)
সুন্দরবন (২৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৮)
বহরমপুর (৩৪.৬)
বাঁকুড়া (৩৩.৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩২.৭)
দার্জিলিং (২০.৬)
কালিম্পং (২৫)
দিঘা (২৯.৯)
কলকাতা (৩২.৩)
দমদম (৩৪.৪)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৪.৭)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩৫.৩)
শ্রীনিকেতন (৩৩.৪)
সুন্দরবন (৩১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+