West Bengal Weather: দুপুরেই আকাশের রং কালো, ১৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলা আবহাওয়া

West Bengal Weather: ভারী বৃষ্টি না হলেও, দুপুরেই আকাশের রং কালো কলকাতা ও আশপাশের এলাকায়। আবহাওয়া দফতরের তরফে উত্তর ও দক্ষিণবঙ্গের ১৭ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের জন্য আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। ওই দিন এই সময়ের মধ্যে বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 West Bengal Weather forecast

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবারের বাকি সময়ের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 West Bengal Weather forecast

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ আর সর্বনিম্ন ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫.৩. মিলি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩২) ২৬.২ (২৫.৮)
বহরমপুর (৩২) ২৭.৪ (২৭.৪)
বাঁকুড়া (৩১.৪) ২৬ (২৪.৫)
বর্ধমান (৩২.৮) ২৫ (২৩.৮)
কোচবিহার (৩০.২) ২৬.৯ (২৭.২)
দার্জিলিং (২১.২) ১৭.৪ (১৬)
কালিম্পং (২৭) ২০.৮ (২০.৫)
দিঘা (৩০.৬) ২৭.৮ ( ২৭.৫)
কলকাতা (২৮.৭) ২৭.৫ (২৬.৯ )
দমদম (২৯.৬) ২৯.৫ (২৭.১)
কৃষ্ণনগর (২৯.৬) ২৬.৮ (২৬.৬)
মালদহ (৩১.৫) ২৭.৩ (২৭.৪)
মেদিনীপুর (২৮.৭) ২৬.৬ (২৫.৬)
শিলিগুড়ি (৩৫.৫) ২৮.৯ (২৮)
শ্রীনিকেতন (৩১) ২৬.২ (২৬)
সুন্দরবন (৩০.৫) ২৭.৫ (২৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+