West Bengal Weather: হঠাৎই বদলে গেল আবহাওয়া! বাংলার ৭ জেলায় ভারী ৩ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে আকাশ ছিল মেঘলা। বেলা বাড়তে সামান্য সময়ের জন্য কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টি হয়। উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিয়মিতই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, ছয় ও সাতই জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি ৩ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

rain

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের থেকে কিছু কম।

imajge of rain

তবে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশের আশপাশে রয়েছে। আপাতত রাজ্য জুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল ৩৫.১ ২৬.৮
বহরমপুর ৩৫ ২৭.৪
বাঁকুড়া ৩৪.৬ ২৬.২
বর্ধমান ৩৫ ২৬.২
কোচবিহার ৩৪.৭ ২৭.৫
দার্জিলিং ২২.৬ ১৬.৬
কালিম্পং ২৫.৫ ২০
দিঘা ২৬.৪
কলকাতা ৩৪.৮ ২৭.৫
দমদম ৩৪.৮ ২৭
কৃষ্ণনগর ৩৩ ২৭.৪
মালদহ ৩৫ ২৮
মেদিনীপুর ৩৩.৫ ২৭.৩
শিলিগুড়ি ৩৫.২ ২৮.৭
শ্রীনিকেতন ৩৫.২ ২৭
সুন্দরবন ৩৪.৫ ২৬.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+