West Bengal Weather: সপ্তাহ শেষের আগেই তাপমাত্রা হু হু করে কমবে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: ঘূর্ণিঝড় মিচাং-এর সরাসরি কোনও প্রভাব আমাদের রাজ্যে নেই। সেই কারণে কোনও সতর্কবার্তাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু সিস্টেম যত উত্তর দিকে অগ্রসর হবে, ততই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে মেঘ ঢোকা শুরু করবে। যে কারণে এদিন থেকে সাত ডিসেম্বরের মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এই অসময়ের বৃষ্টিতে মাঠে থাকা ফসল বিশেষ করে আলুর ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই কারণে যাঁরা এখনও আলু লাগাননি, তাঁদেরকে আরও দু-তিনদিন অপেক্ষা করতে বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়া এই বৃষ্টিতে আর কোনও ক্ষতির সম্ভাবনা নেই।

আবহাওয়া

এই সিস্টেম কেটে যাওয়ার পরে আট ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে উত্তর-পশ্চিমের হাওয়া বেশি ঢুকতে থাকবে, সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মেঘলা আবহাওয়া কারণে সর্বোচ্চ তাপমাত্রা কম রয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন তিনেকে রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন থেকে চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। আগামী তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তার পরের তিন থেকে চার দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা

আসানসোল (১৫.৭)
বহরমপুর
বাঁকুড়া (১৭.৯)
বর্ধমান (১৭)
কোচবিহার (১৩.২)
দার্জিলিং ( ৭.২)
কালিম্পং ( ১১.৫)
দিঘা (২০.৯)
কলকাতা (২১.৩)
কৃষ্ণনগর (১৬.২)
মালদহ (২০)
মেদিনীপুর (২১)
পুরুলিয়া ( ১৬.১)
শ্রীনিকেতন (১৬.৬)
ডায়মন্ডহারবার (২১.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+