West Bengal Weather Forecast: বুধবার থেকে দক্ষিণে আবহাওয়ার পরিবর্তন! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: মঙ্গলবারটা কার্যত বৃষ্টিহীন কাটলেও বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা। পুরোটাই ওড়িশা উপকূলের কাছে সম্ভাব্য নিম্নচাপের কারণে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টি চলবে আগামী পাঁচদিন ধরে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩.২ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Weather Forecast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৫জুলাই ২৮ ৩৪ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে
২৬জুলাই ২৭ ৩৩ একই
২৭জুলাই ২৮ ৩৩ একই
২৮জুলাই ২৮ ৩৩ একই
২৯জুলাই ২৮ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৫ জুলাই মঙ্গলবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৬ জুলাই বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বাকি চার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৭ ও ২৮ জুলাই বৃহস্পতিবার ও শুক্রবার আপাতত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৯ জুলাই শনিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৫ জুলাই মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েক পশলা করে বৃষ্টি হয়েছে। আকাশের মুখ ভার করে রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • ২৬, ২৭, ২৮, ২৯ জুলাই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • মৎস্যজীবীদের দেওয়া সতর্কবার্তা বলা হয়ে ওড়িশা উপকূলের কাছে সম্ভাব্য নিম্নচাপের কারণে ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+