West Bengal Weather Forecast: কোথাও ভারী বৃষ্টি, কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলা
West Bengal Weather Forecast: বৃষ্টির সময় টুকু ছাড়া ফের ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গ জুড়েই আর্দ্রতাজনিত অস্বস্তি। এই আবহাওয়া থেকে আপাতত দক্ষিণবঙ্গের রেহাই নেই। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২৬জুলাই | ২৭ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৭জুলাই | ২৮ | ৩৩ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে |
| ২৮জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ২৯জুলাই | ২৮ | ৩৩ | একই |
| ৩০জুলাই | ২৮ | ৩৩ | আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে |

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৬ জুলাই বুধবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৭ ও ২৮ জুলাই বৃহস্পতিবার ও শুক্রবার আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৯ ও ৩০ জুলাই শনিবার ও রবিবার আপাতত সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৬, ২৭, ২৮ জুলাই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
- ২৯ ও ৩০ জুলাই শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
- এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মিনিট ৫-১০-এর ভারী বৃষ্টি হলেও পরে তা থেমে যাচ্ছে, সারাদিনে একাধিকবার ঘটেছে।
- মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়ে ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপের কারণে ২৮ জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।












Click it and Unblock the Notifications