West Bengal Weather: উত্তরে দুর্যোগ অব্যাহত, দক্ষিণে প্রাক বর্ষার বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। এদিন সকালে উত্তরবঙ্গের সবকটি জেলা ছাড়াও বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি বলে বর্ণনা করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিন তিনেকের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বর্ষা অগ্রসর হতে চলেছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন ও বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় প্রবল বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩০.২)
দমদম (২৯.৮)
দিঘা (২৯.৩)
মেদিনীপুর (২৯.৫)
কৃষ্ণনগর (২৮.৮)
বাঁকুড়া (২৬.৬)
শ্রীনিকেতন (২৭.৬)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৭.৪)
পানাগড় (২৯.৭)
আসানসোল ( ২৮.৫)
পুরুলিয়া (২৭.১)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (২১.৩)
কোচবিহার (২৪.৩)
মালদহ (২৮.২)
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications