সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন! তিন দিন ধরে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

West Bengal Weather: সকালটা শুরু হাল্কা কুয়াশা দিয়ে। তারপর মেঘলা আকাশের পূর্বাভাস আবহাওয়া দফতরের। পাশাপাশি জানুয়ারির একেবারে শেষ লগ্নে এসে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস হাওয়া অফিসের। এছাড়াও পরপর তিন দিন বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দার্জিলিং-এর কোথা কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এছাড়া বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও বৃদ্ধি না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালে কুয়াশা থাকবে। পরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

গিরগিটির সঙ্গে তুলনা! জনগণ ক্ষমা করবে না, নীতীশ কুমারের ইস্তফায় বড় কথা কংগ্রেসের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৯.৪ ( ৯.৪)
বহরমপুর ( ১০.৬)
বাঁকুড়া (৯.৫)
বর্ধমান (১০)
কোচবিহার (৭.৬ )
দার্জিলিং (২.৫)
কালিম্পং (৭.৫)
দিঘা (১২.৪)
কলকাতা ( ১২.৯)
দমদম (১১.৬)
কৃষ্ণনগর (১২)
মালদহ (৮.৩)
মেদিনীপুর (১২.২)
পুরুলিয়া (৯.১)
শিলিগুড়ি (৬.২)
শ্রীনিকেতন (৯)
সুন্দরবন (১১.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+