ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসীকে যা শোনালো আবহাওয়া দফতর!

একেতেই ভ্যাবসা গরম, তার ওপর দমবন্ধ করা অস্বস্তি, সব মিলিয়ে চুড়ান্ত গরমে জেরবার রাজ্যবাসীকে কোনও আশার কথা শোনা পারল না আবহাওয়া দফতর।

একেতেই ভ্যাপসা গরম, তার ওপর দমবন্ধ করা অস্বস্তি, সব মিলিয়ে চুড়ান্ত গরমে জেরবার রাজ্যবাসীকে কোনও আশার কথা শোনা পারল না আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকদিনে রাজ্যজুড়ে অস্বস্তি সূচক বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

রবিবার থেকে আকাশের মেঘ কমবার ফলে অগামী সপ্তাহের প্রথম দিকে রোদের তেজ বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনে মাহানগরের পারদ ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসীকে যা শোনালো আবহাওয়া দফতর!

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশপাশে। পুরুলিয়া , বাঁকুড়া সহ রাজ্যের পশ্চিমদিকের জেলার তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪০ ডিগ্রির আশপাশে। এদিকে, রোদের জেরে সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় , কষ্টকর পরিস্থিতি হয় গোটা রাজ্যে। জানা গিয়েছে, সাগর থেকে জোলো হাওয়া দক্ষিণবঙ্গে ঢোকবার ফলেই এমন আবহাওয়া রাজ্যে।

জলীয় বাষ্প বাতাসে থাকার ফলে ভ্যবসা গরম রাজ্যে। যার ফলে তাপপ্রবাহ হচ্ছেনা। এমনকী বাঁকুড়া , বীরভূমের দিকেও সেভাবে তাপপ্রবাহ হতে পারছে না। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মেঘপুঞ্জ তৈরির ইঙ্গিত মিলেছে আবহাওবিদদের কাছে। ফলে সেখানে আগামী কয়েকদিন হয়তো সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+