Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Recruitment Scam: আরও দুটি বেআইনি নিয়োগের সন্ধান! সিআইডিকে এফআইআরের নির্দেশ

West Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর মোড়! আরও দুটি বেআইনি নিয়োগের সন্ধান পেল সিআইডি। মুর্শিদাবাদের গোথা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে নতুন করে দুটি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে। আদালতে এমনটাই জানাল সিআইডি।

আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই বিষয়টি আদালতে জানানোর পরেই FIR দায়ের করার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই FIR দায়ের করতে (West Bengal Recruitment Scam) হবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু। শুধু তাই নয়, FIR দায়ের করার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে CID।

West Bengal Recruitment Scam

শিক্ষক সহ একাধিক নিয়োগে একের পর এক দুর্নীতি (West Bengal Recruitment Scam) ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে তদন্তে বিপুল পরিমাণ টাকা লেনদেনের খোঁজ পেয়েছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি রিপোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা দিয়েছে সিবিআই। যদিও সেই রিপোর্ট প্রকাশ্যে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

যা নিয়ে যথেষ্ট চাপে শাসকদল। আর এর মধ্যেই আরও দুটি বেআইনি নিয়োগের (West Bengal Recruitment Scam) সন্ধান। আর সেই উৎসের খোঁজ পেল রাজ্যেই তদন্তকারী সংস্থা। তাঁদের দাবি, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের দুটি স্কুলে একটি করে বেআইনি নিয়োগ (West Bengal Recruitment Scam) হয়েছে। যা হয়েছে পূর্ব মেদিনীপুরের করণচাঁদ হাইস্কুলে এবং ভাটরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে। আর এরপরেই জেলা স্কুল পরিদর্শককে FIR দায়ের করার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+