কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর চতুর্থ পশ্চিমবঙ্গ, রাজ্য বিধানসভায় পাস সিএএ বিরোধী প্রস্তাব
কেরল, পাঞ্জাব রাজস্থানের পর চতুর্থ পশ্চিমবঙ্গ, রাজ্য বিধানসভায় পাস সিএএ বিরোধী প্রস্তাব
অবশেষে সিলমোহর পড়ল। রাজ্য বিধানসভায় পাস হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব। এই নিয়ে দেশের চতুর্থ রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব পাস করালো। এর আগে কেরল, রাজস্থান, পাঞ্জাব সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে।

সিএএ বিরোধী প্রস্তাব পাস
রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস হয়ে গেল। আগেই সব রাজনৈতিক দলকে এই প্রস্তাব সমর্থনের আর্জি জানিয়েছিলেন মমতা। সিএএ-র বিরোধিতায় গত ডিসেম্বর মাস থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জায়গায় এই আইনের প্রতিবাদে মিছিল করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই আইন ফিরিয়ে নেওয়ার আর্জি জানিেয়ছিলেন মমতা।

চতুর্থ রাজ্য পশ্চিমবঙ্গ
এই নিয়ে পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য যে সিএএ বিরোধী প্রস্তাব পাস করালো। এর আগে কেরল, পাঞ্জাব এবং রাজস্থান সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। এর পর তেলঙ্গানাও এই প্রস্তাব পাস করাতে চলেছে বলে খবর। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তেমনই ইঙ্গিত িদয়েছেন।

অমিত শাহের আক্রমণ
সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার বিরোধিতায় আঁচ কেন্দ্রেও গিয়ে পৌঁছেছে। অমিত শাহ মমতাকে এই নিয়ে আক্রমণ করে পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন। লখনউয়ে সভা করতে গিয়ে প্রকাশ্যে সিএএ নিয়ে বিতর্কে আহ্বান জানিয়েছিলেন অমিত শাহ। তারপরেই সিএএ বিরোধী প্রস্তাব রাজ্যসভায় পাস করানোর সিদ্ধান্ত নেন মমতা।












Click it and Unblock the Notifications