West Bengal Panchayat Election Results 2023: রক্তাক্ত করে জিতে আর কী হবে! ফের বিস্ফোরক করিম চৌধুরী
পঞ্চায়েত ভোটের আগে থেকেই বেসুরো বাজছেন তিনি। নিজেকে বিদ্রোহী ঘোষণা করে তিনি নির্দল প্রার্থীর সমর্থনের প্রচার করবেন বলে ফলাও করে জানিয়েছিলেন। এবার সেই তিনিই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পঞ্চায়েত নির্বাচনের ফলে সবুজ ঝড় ওঠার পরও।
এদিন বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূলের। কিন্তু তৃণমূলের স্বঘোষিত বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী তাতে খুশি নন। তিনি এই বিপুল জয়ের পর সাফ জানালেন এরকম রক্তাক্ত করে জিতে কী হবে! ইসলামপুরের তৃণমূল বিধায়ক বিস্ফোরক মন্তব্যে বুঝিয়ে দিলেন বাংলায় এই ভোট সন্ত্রাসে তিনি ক্ষুব্ধ।

কিছুদিন ধরে একাধিকবার তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। জেলা তৃণমূলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। মমতা বন্যোেগপাধ্যায়ের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি স্পষ্ট বার্তায় বলেছিলেন ইসলামপুরের নির্বাচনে যেন মমতা বন্যোবাপাধ্যায় হস্তক্ষেপ না করেন। তৃণমূলের সরকারি প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্দল খাঁড়া করে তাঁদের সমর্থনে প্রচার পর্যন্ত চালিয়েছিলেন। এদিন পঞ্চায়েত নির্বাচনের ফলাফ প্রকাশরে পর তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন।

নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করে ইসলামপুরে বিদ্রোহী তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী রক্তাস্নাত পঞ্চায়েত ভোট নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিন বলেন, রক্তাক্ত করে জিতে আর কী হবে। জেতার জন্য খুন, লুঠ, পুলিশকে ব্যবহার করা নিয়ে তিনি সরব হন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এর আগে তিনি বারবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব তাঁকে হারাতে চেয়েছিলেন ব্লক সভাপতি। দলের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস। তাই তিনি আজ স্বঘোষিত বিদ্রোহী। সেই বিদ্রোহের জায়গা থেকেই তিনি গর্জে উঠলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications