Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Post poll violence: ব়্যাফের পোশাকে হামলা চালাচ্ছে তৃণমূল, ভাঙড়ে রাতভর অশান্তিতে মৃত ২

গণনার দ্বিতীয় দিনেও তপ্ত ভাঙড়। গতকাল রাত থেকে অশান্ত হয়ে উঠেছে ভাঙড়ের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আকান্ত হয়েছে পুলিশ সুপার এবং তাঁর দেহ রক্ষীও। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীরা ব়্যাফের পোশাক পরে হামলা চালাচ্ছে।

একের পর এক খুন। ফের অশান্ত ভাঙড়। গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলছে। বুধবার সকাল থেকেও তপ্ত ভাঙড়। কাঁঠালিয়া বাজারের যত্রতত্র পড়ে রয়েছে বোমা। গ্রামবাসীদের অভিযোগ ব়্যাফের পোশাক পরে হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

West Bengal Panchayat Election Results 2023

গতকাল রাত থেকে বোমাবাজি আর গোলাগুলি বর্ষণ চলছে ভাঙড়ে। পুলিশ সুপারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন পুলিশ সুপার এবং তাঁর দেহরক্ষী। পুলিশ সুপারের দেহরক্ষীর পায়ে গুলি লেেগছে। তাঁেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙড়ের কাঁঠালিয়া বাজার এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে তাজা বোমা। এক আইএসএফ কর্মী মারা গিয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অিযোগ। এখনও পর্যন্ত ২ জ নের মৃত্যু হয়েছে ভাঙড়ে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েেছ সেখানে। এখনও পঞ্চায়েত ভোটের গণনা সম্পূর্ণ রূপে শেষ হয়নি।

ভাঙড়ে অপ্রত্যাশিত জয় হয়েছে আইএসএফ এবং জমি রক্ষা কমিটির। এমনকী নিজের কেন্দ্রে হারতে হয়েছে আরাবুল ইসলামকে। যদিও পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছেন তিনি। কাঁঠালিয়া ২ নম্বর পঞ্চায়েতে আরাবুলের হারের পর থেকেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আরাবুল এবং তাঁর ছেলে হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যাঁরা জয়ী হয়েছেন তাঁদের এখনও পর্যন্ত জয়ের সার্টিফিকেট দেয়নি বিডিও। সেকারণেই এই অশান্ত পরিস্থিিত তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+