West Bengal Monsoon: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! আগামী ৫ দিনের জন্য বাংলার আবহাওয়ার সতর্কতা

West Bengal Monsoon: শুক্রবারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি এই মুহূর্তে সুষ্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। এবং তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও বাংলার উপকূলের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ২৮ মিমি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া

  • ৩০ সেপ্টেম্বর ২৬ ২৯ সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
  • ১ অক্টোবর ২৭ ৩০ একই
  • ২ অক্টোবর ২৭ ৩০ একই
  • ৩ অক্টোবর ২৭ ৩১ একই
  • ৪ অক্টোবর ২৭ ৩০ ---

Kolkata Weather: রাতভর বৃষ্টি, পুজোর মুখে দুর্যোগের ঘনঘটা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৩০ সেপ্টেম্বর শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১ অক্টোবর ও ২ অক্টোবর রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৩ অক্টোবর মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
  • ৪ অক্টোবর বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া

Weather Alert: দুইপ্রান্তে দুই নিম্নচাপে দুর্যোগ! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৩০ সেপ্টেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১ অক্টোবর রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২ অক্টোবর সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
  • ৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায়।
  • ৪ অক্টোবর বুধবার সবকটি .জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+