West Bengal Monsoon: বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন! একনজরে আগামী ৫ দিনের বাংলার পূর্বাভাস
West Bengal Monsoon: বুধবারের পর থেকে আপাতত উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার আবহাওয়া ফের একবার বদল আসতে চলেছে। একদিন বাদ দিয়ে জেলাগুলিতে ফের একবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৫ মিমি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২৬সেপ্টেম্বর | ২৭ | ৩৩ | অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৭সেপ্টেম্বর | ২৮ | ৩৪ | অংশত মেঘলা আকাশ |
| ২৮সেপ্টেম্বর | ২৭ | ৩৩ | অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৯সেপ্টেম্বর | ২৭ | ৩১ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৩০সেপ্টেম্বর | ২৭ | ৩০ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সব কটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২৭ সেপ্টেম্বর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২৭ সেপ্টেম্বর বুধবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বিস্তীর্ণ এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই সব এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে। এদিনও আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগর ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শনিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications