West Bengal Monsoon: রাজ্যের ওপরে এখন শুধুমাত্র মৌসুমী অক্ষরেখা! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: বৃষ্টি হলেই তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকার কথা। কিন্তু বৃষ্টির দেখা নেই বিশেষ করে দক্ষিণবঙ্গে। রবিবারের পরে উত্তরবঙ্গেও কয়েকদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মৌসুমী অক্ষরেখা কিছুটা উত্তরমুখী হয়ে বালুরঘাটের ওপরে অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পূর্ব বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখন পশ্চিম অসম ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৬অগাস্ট | ২৮ | ৩৩ | অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৭অগাস্ট | ২৮ | ৩৩ | অংশত মেঘলা আকাশ |
| ৮অগাস্ট | ২৮ | ৩৪ | অংশত মেঘলা আকাশ |
| ৯অগাস্ট | ২৮ | ৩৪ | অংশত মেঘলা আকাশ |
| ১০অগাস্ট | ২৮ | ৩২ | অংশত মেঘলা আকাশ |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৭ অগাস্ট রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
- ২৮, ২৯, ৩০ ও ৩১ সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৭ অগাস্ট রবিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ২৮, ২৯, ৩০, ৩১ সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications