West Bengal Monsoon: সেপ্টেম্বরের শুরুতে আবহাওয়ায় ভোলবদল! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলা

West Bengal Weather Forecast: আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কম থাকবে। বাড়বে গরমের দাপট। তবে পয়লা সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতির কিছু পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। একনজরে দেখে নেওয়া যাক পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৯অগাস্ট ২৯ ৩৫ অংশত মেঘলা আকাশ
৩০অগাস্ট ২৯ ৩৫ অংশত মেঘলা আকাশ
৩১অগাস্ট ২৯ ৩৪ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
০১সেপ্টেম্বর ২৯ ৩৪ একই
০২সেপ্টেম্বর ২৭ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৯ অগাস্ট মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ৩০ অগাস্ট বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ৩১ অগাস্ট বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ১ ও ২ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৯ অগাস্ট মঙ্গলবার ও ৩০ অগাস্ট বুধবার কয়েকটি জেলাকে বাদ দিয়ে অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ৩১ অগাস্ট বৃহস্পতিবার কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১ সেপ্টেম্বর শুক্রবার ২ সেপ্টেম্বর শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+