West Bengal Monsoon: ঝূর্ণিঝড়ের মাসে একের পর এক ঘূর্ণাবর্ত! পুজোর আগে আগামী পাঁচদিনের বাংলার আবহাওয়া
West Bengal Monsoon: একটু একটু করে বাংলার মানুষ এগিয়ে চলেছে সব থেকে বড় উৎসবের দিকে। এই বড় উৎসবে সবসময়ই প্রশ্ন থাকে, আবহাওয়া কেমন থাকবে? পুজোর সময়ের আবহাওয়া আপাতত পরিষ্কার থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই মুহুর্তে উত্তরবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গ পুরোপুরি শুকনো।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১২অক্টোবর | ২৮ | ৩৫ | সাধারণভাবে পরিষ্কার আকাশ |
| ১৩অক্টোবর | ২৮ | ৩৪ | একই |
| ১৪অক্টোবর | ২৭ | ৩৪ | একই |
| ১৫অক্টোবর | ২৭ | ৩৪ | একই |
| ১৬অক্টোবর | ২৭ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১২ অক্টোবর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ১৩ অক্টোবর শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ১৪ অক্টোবর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও, বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- ১৫ অক্টোবর রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ১৬ অক্টোবর সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ অক্টোবর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- অক্টোবর মাস আবহাওয়া দফতরের খাতায় ঘূর্ণিঝড়ের মাস। শুরুটায় ঘূর্ণিঝড় না হলেও উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষকে ব্যাপকভাবে ভুগিয়েছে। তারই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
- অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ত্রিপুরা ও সংলগ্ন এলাকার ওপরে সরে গিয়েছে। এই মুহূর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications