হুড়হুড়িয়ে আসছে 'হুদহুদ', ঘনাচ্ছে দুর্যোগের শঙ্কা

গত বছর ঘূর্ণিঝড় 'ফাইলিন' এসেছিল দুর্গা পুজোর সময়। দুর্যোগ ঘনিয়েছিল পশ্চিমবঙ্গ এবং ওডিশায়। এ বার পুজো মিটতে সেই একই পথ ধরে আসছে ঘূর্ণিঝড় 'হুদহুদ'।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার মায়ানমার উপকূলের কাছে বায়ুমণ্ডলে চাপ তৈরি হয়েছিল। মঙ্গলবার তা আন্দামান সাগরে সরে এসে নিম্নচাপের চেহারা নিয়েছে। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হয়েছে বৃষ্টি। যত সময় গড়াবে, তা উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্র-ওডিশা উপকূল লক্ষ্য করে এগিয়ে আসবে। বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প সঞ্চয় করে তা শক্তিশালী হবে। শেষ পর্যন্ত অতীব তীব্র ঘূর্ণিঝড়ের (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) চেহারা নিয়ে তা আছড়ে পড়বে সম্ভবত অন্ধ্র-ওডিশা উপকূলে। শেষ মুহূর্তে ঝড়ের অভিমুখ ঘুরে গেলে তা পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। যদিও সেই সম্ভাবনা কম বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: ১৫৫ কিলোমিটার বেগে আঘাত করবে 'হুদহুদ', দাবি হাওয়া অফিসের
আরও পড়ুন: বাইরে অঝোরে ঝরছে বৃষ্টি, আমার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা
আরও পড়ুন: এক নজরে 'ঝোড়ো' পরিভাষা
'হুদহুদ'-এর প্রভাবে কী হবে?
ঝড়ের গতি ঠিক কত হবে, সেটা আরও কিছু সময় না গেলে বোঝা যাবে না। তবে নিম্নচাপটির যা গতিপ্রকৃতি, তাতে ১২ অক্টোবর অর্থাৎ রবিবার তা ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্র-ওডিশা উপকূলে। তার প্রভাবে এই দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা তো বটেই, রেহাই পাবে না পশ্চিমবঙ্গও। বাংলায় ঝড় না হলেও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেক্ষেত্রে কলকাতা ছাড়াও ভালো বৃষ্টি হবে বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী ও নদীয়া জেলার বিস্তীর্ণ অংশে। 'হুদহুদ' আসার আগে বৃহস্পতি-শুক্রবার থেকেই হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হতে পারে এই সব এলাকায়। ১২ অক্টোবর থেকে পরবর্তী তিন-চারদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির প্রাবল্য।
অতএব বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকুন!
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications