Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Dana: উত্তাল সমুদ্রে আটকে বহু মৎস্যজীবী, বাড়ছে উদ্বেগ! বন্দরে 'বিপদ সঙ্কেত' হাওয়া অফিসের

Cyclone Dana in West Bengal: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় দানা। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এই ঝড়। মৌসম ভবনের এখনও পর্যন্ত যা পূর্বাভাস, সাইক্লোন দানা পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে ঢুকবে। ঘণ্টায় ১২০ কিমি বেগে ঘুর্ণিঝড় দানা উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

ইতিমধ্যে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার উপকূলে (Cyclone Dana in West Bengal) । বিশেষ করে দিঘা, মন্দারমণি সহ উপকূল এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে একেবারে উত্তাল সমুদ্র। হাওয়া অফিসের পূর্বাভাস, সাইক্লোন যত এগিয়ে আসবে আরও উত্তাল হবে পরিস্থিতি। স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ফুট উচ্চতার সমান ঢেউ আছড়ে পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Cyclone Dana in West Bengal

এই অবস্থায় দ্রুত মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে দ্রুত নিরাপদে ফিরে আসার কথা বলা হয়েছে। তবে যা খবর, এখনও পর্যন্ত বহু মৎস্যজীবী মাঝ সমুদ্রে রয়েছে। ফিরে আসতে পারেননি তাঁরা। জানা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে মাঝ সমুদ্রে পুলিশ বোটে করে গিয়ে মাইকিং চালাচ্ছে ((Cyclone Dana in West Bengal)।

দ্রুত তাঁরা যাতে নিরাপদে ফিরে আসেন সেই বার্তা জানানো হয়েছে। তবে এখনও [পর্যন্ত ঠিক কত সংখ্যক মৎস্যজীবী উত্তাল সমুদ্রে রয়েছেন তা স্পষ্ট নয়। তবে দিঘা পুলিশ এবং প্রশাসনের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে। নেওয়া হচ্ছে খোঁজখবরও। তবে যতক্ষণ না ফিরছে ততক্ষণ উদ্বেগে জেলা প্রশাসন।

জানা যাচ্ছে, দিঘা পুলিশের পাশাপাশি কোস্ট গার্ডের তরফেও মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা দেওয়া হচ্ছে। দ্রুত তারা যাতে নিরাপদে চলে যান সেই বার্তা দেওয়া হচ্ছে। হভারক্রাফ্ট এয়ারক্রাফট করে নজরদারি চালানো চলছে। জলপথের পাশাপাশি আকাশপথেও সমুদ্রে নজরদারি চালাচ্ছে কোস্ট গার্ড।

অন্যদিকে যে সমস্ত মৎস্যজীবী ফিরে এসেছেন তাদের ট্রলারগুলি ভালো করে যাতে কাছি দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখার কথা জানাচ্ছে কোস্টাল পুলিশ। যাতে কোনও বিপদ না ঘটে যায়, সেজন্যেই এহেন সিদ্ধান্ত জেলাপ্রশাসনের তরফে।

পাশাপাশি বন্দরে চরম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরেও। এমনকি বিপদ সঙ্কেত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে (Cyclone Dana in West Bengal) দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+