Daily News Update: ৬ মাস পরে চালু হবে লোকাল ট্রেন, অনুমোদন নবান্নের, কালীপুজোয় নাইট কার্ফুতে ছাড়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি
ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। কলকাতায় ১০০ টাকা হয়ে গেল ডিজেল। ভারতের বুকে সর্বকালীন জ্বালানির রেকর্ড দাম। সাধারণ মানুষের ঘাড়ে বোঝার ভয়ঙ্কর চাপ। রেহাই দেওয়ার কোনও আশ্বাস নেই সরকারের। এবার কলকাতাতেও সেঞ্চুরি করে ফেলল ডিজেল। বৃহস্পতিবার লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা যখন সেঞ্চুরি করেন তখন আনন্দ-উচ্ছ্বাসে ভাসে গোটা দেশ। কিন্তু এই সেঞ্চুরি লজ্জার। এই সেঞ্চুরি হয়রানির। এই সেঞ্চুরি করোনা কালে আরও মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়ার। রাজ্যে বেশিরভাগ জেলাতেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে ডিজেল। বৃহস্পতিবার সেই তালিকায় জুড়ে গেল কলকাতার নামও।

রোম সফরে প্রধানমন্ত্রী মোদী
জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি ইংল্যান্ডের গ্লাসগোতেও রয়েছে সফর। সেখানে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দেবেন। আজ থেকে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত সফর রয়েছে তাঁর।

গোয়ায় একাধিক কর্মসূচি মমতার
উত্তরবঙ্গ থেকে গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একাধিক কর্মসূচি। লাভ হবে না, কটাক্ষ গোয়ার মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন, কটাক্ষ সুকান্তর।

আজ জেল থেকে মুক্তি পেতে পারেন আরিয়ান
গতকালই জামিন দিয়েছে আদালত। মন্নতে খুশির হাওয়া। কিন্তু এখনও কোর্টের অর্ডার না মেলায় জেল থেকে ছাড়া হয় হয়নি তাঁকে। আজ আদালতের অর্ডার বেরোলে তবে তিনি জেল থেকে মুক্তি পাবেন বলে জানানো হয়েছে। এদিকে ছেলের জামিনের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন গৌরী খান। বলিউডের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ান খানকে।

তৃণমূলে নাফিসা, লিয়েন্ডার
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নফিসা আলি এবং লিয়েন্ডের পেজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে নেন তাঁরা।

চালু হচ্ছে লোকাল ট্রেন
প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন চালু করতে রাজ্যের অনুমতি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়ে ছাড়পত্র। ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলে ছাড়পত্র। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ, জিমে ৭০ শতাংশে রাজ্যের অনুমতি
হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে অনুমতি। ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি। কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়। ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়। ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ

বাজি পোড়ানো হবে না
যে কোনও ধরনের বাজির ওপর এবছরও স্থগিতাদেশ। স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। গত বছরের নির্দেশিকাই বহাল। কোন ধরনের বাজি পোড়ানো যাবে না। বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার রয়েছে। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়। পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে তাদের আরও বেশি সমস্যা হতে পারে। কালীপূজা, ছটপূজা, গুরুনানক জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ। বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা।
পুলিশ কড়া হতে পরিস্থিতির মোকাবিলা করবে।

জেল থেকে ছাড়া পেলেন না আরিয়ান
জামিনের আবেদন গতকালই মঞ্জুর করেছে আদালত। কিন্তু এখনও জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। যতক্ষণ না কোর্ড অর্ডার রিলিজ করছেন ততক্ষণ জেল থেকে মুক্তি হবে না। তার তোরজোর চলছে। আজ না হলে আগামিকাল জেল থেকে মুক্তি পাবেন আরিয়ান খান। তার আগে আদালে আজ আরিয়ান খানের জামিনের বন্ডে সই করানো হয়। তাতে সই করেন অভিনেত্রী জুহি চাওলা। ১ লক্ষ টাকার জামিনের বন্ডে সই করেছেন জুহি চাওলা। আদালত আরিয়ান খানের পাসপোর্ট জমা দিতে বলেছে। একই সঙ্গে আরিয়ান খানকে প্রতি শুক্রবার এনসিবির দফতরে হাজিরা দিতে বলেছে।












Click it and Unblock the Notifications