Daily News Update: ফরাসি প্রেসিডেন্টের উপর ডিম নিয়ে হামলা প্রতিবাদীদের
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

যাদবপুরে রেল অবরোধ
কৃষকদের ডাকা বনধের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের একাধিক জেলায়। সকালেই জেলায় জেলায় পথ অবরোধ করেন বনধ সমর্থকরা। অন্যদিকে আবার যাদবপুরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখা বাম শ্রমিক সংগঠন এসইউসিআই। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। কল্যাণী এক্সপ্রেসওয়েতে থমকে গিয়েছিল বিজেপি বিধায়ক অসীম সরকারের গাড়ি। তাঁর গাড়ি আটকে স্লোগান দেন বনধ সমর্থকরা।

নিম্নচাপে পরিণত গুলাব
অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় গুলাব। তার জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বুধবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডিজিটাল আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা
দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।

তৃণমূলে যোগদান
আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজ়িনহো ফালেইরো। গত কয়েকদিন ধরেই গোয়ার রাজনীতিতে উথাল-পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে। গোটায় পা রেখেছেন প্রশান্ত কিশোর। সঙ্গে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোরের গোয়ায় পা রাখার সঙ্গে সঙ্গে কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত মিলেছে।
আজ বিকেলেই তাঁর সাংবাদিক বৈঠক করে দল বদলের ঘোষণা করতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনই মনে করা হচ্ছে।

কয়লাপাচারকাণ্ডে গ্রেফতার
কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গী গ্রেফতার। আসানসোল-বাঁকুড়া থেকে চার কয়লা মাফিয়া গ্রেফতার। তারা হল নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাজি। আসানসোল, রানিগঞ্জ, বাঁকুড়ায় লালার কারবারের সঙ্গী। চারজনকে গ্রেফতারের পর দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর, খবর সূত্রের।

দিলীপ ঘোষের প্রচারে উত্তেজনা
ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। মাথা ফাটল বিজেপি সমর্থকের। কমিশনে অভিযোগ জানাবেন, বললেন দিলীপ।

সাংসদ হলেন সুস্মিতা
রাজ্য সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হলেন সুস্মিতা েদব। তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি। গত অগাস্ট মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুস্মিতা। ডেরেক ওব্রায়েনের সঙ্গে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। কংগ্রেসের প্রভাবশালী নেত্রী ছিলেন সুস্মিতা। তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানকেও সহজ ভাবে নেয়নি কংগ্রেস হাউকমান্ড। কিন্তু উত্তর পূর্বের বড় নেতার তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই ত্রিপুরা ঘরে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার পথে এক থাপ এগোল শাসক জল।

মদনের হুঁশিয়ারি
ভবানীপুরে শেষবেলার প্রচারে সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। তিনি বলেছেন চাকরি গিয়েছেন দিলীপের এবার শুভেন্দুর চাকরি যাবে। গণতন্ত্র আথে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা। সরাসরি কটাক্ষ করেছেন মদন মিত্র। প্রসঙ্গত উল্লেখ্য আজই মদন মিত্রকে জেরা করতে সিজিও কমপ্লেক্সে ডেকেিছল সিবিআই। ডাকা হয়েছে মদন মিত্রের ছেলেকেও। আইকোর মামলার তদন্তেই সিবিআই তাঁদের তলব করেছে বলে মনে করা হচ্ছে।

ভবানীপুরে দিলীপের কর্মসূচিতে হামলা
ভবানীপুরে প্রচারে গিয়ে তুমুল উত্তেজনার মুখে পড়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অবিলম্বনে উপ নির্বাচন বাতিলের ডাক দিলেন তিনি। ঘটনায় আহত ১ বিজেপি কর্মী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী । কংগ্রেস ত্যাগ করতেই জল্পনা তুঙ্গে লুইজিনো ফেলেইরোকে নিয়ে।

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪৭২ জন, মৃত ১৫
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪৭২ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। উল্লেখ্য়, আক্রান্তের সংখ্যা কমলেও, বাড়ল মৃতের সংখ্যা।

ফ্রান্সের প্রেসিডেন্টকে ডিম নিয়ে হামলা
ফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে ডিম নিয়ে হামলা করতে উদ্যত হলেন কয়েকজন প্রতিবাদী। ঘটনা ঘটেছে লিয়নে।

রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে চলেছেন কানহাইরা!
মঙ্গলবার রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ জিগনেশ মেওয়ানি কানহাইয়া কুমারের। তাঁদের বাম ছেড়ে কংগ্রেসে আসার নেপথ্যে প্রশান্ত কিশোর ক্যারিশ্মা রয়েছে বলে জানা যাচ্ছে।
-
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
সূর্যকুমারের নয়া রেকর্ড, এক খাতায় ধোনি-রোহিতের সঙ্গে নাম তুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়ে -
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?












Click it and Unblock the Notifications