কারখানায় কাজের সময় নিয়ে বচসা, শ্রমিকদের মারের চোটে মৃত্যু হুগলির জুটমিলের সিইও-র

সূত্রের খবর অনুযায়ী, মালিকপক্ষ শ্রমিকদের কাজের সময় কমাতে চাইছিল। বেশ কিছু মাস ধরে কারখানায় দিনে ৮ ঘন্টা কাজ হিসাবে চলছিল। রবিবার কর্তৃপক্ষ জানায় নয়তো কারখানা সপ্তাহে ৩ দিন চালানো হবে, নতুবা দিনে ৫ ঘন্টার কাজ হবে। কিন্তু তাতে আয় কমে যাবে শ্রমিকদের। ফলে তাঁদের দাবি ছিল সপ্তাহে কমপক্ষে ৫ দিন কারখানা খোলা রাখতে হবে। যদিও এদিনের ঘটনার পর রবিবার রাতেই কর্মবিরতির বিজ্ঞপ্তি কারখানার মূল দরজায় টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সূত্রেরখবর অনুয়ায়ী, প্রায় ৩ থেকে ৪ হাজার শ্রমিক কাজ করেন এই নর্থ ব্রুক কারখানায়। কর্মবিরতির জেরে অনিশ্চতার মুখে পড়েছেন শ্রমিকরা।
ঘটনায় বিজেপি-সিপিএমের চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী, অস্বীকার বিরোধীদের
পুলিশ জানিয়েছে, রবিবার মালিকপক্ষের সঙ্গে শ্রমিক সংগঠনের নেতাদের এই বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকপক্ষের দাবী মানতে রাজি না হওয়ায়তেই মহেশ্বরীকে পেটাতে শুরু কের ক্ষুব্ধ শ্রমিক সংগঠনের কর্মীরা। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় কারখানার জেনারেল ম্যানেজার কে এম ঝা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা যদুগোপাল দেবনাথ গুরুতর জখম হয়েছেন। তাদের মাথায় চোট লেগেছে।
এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত জানিয়েছেন, রবিবার বিকেলে বৈঠকের কথা থাকলেও এদিন সকালেই শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মহেশ্বরী। ভিতরে য়খন তারা কথা বলছিলেন, বাইরে ততক্ষণে বিশাল সংখ্যক শ্রমিক জড়ো হয়ে গিয়েছিল। এর পরেই লোহার রড, ইঁট পাথর নিয়ে মহেশ্বরী, ঝা এবং দেবনাথকে আক্রমণ করে শ্রমিকরা। মহেশ্বরীকে পেটাতে থাকে শ্রমিকরা। জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরি জানিয়েছেন এই আক্রমণের পিছনে সিটু ও বিএমএস এই দুই শ্রমিক সংগঠন ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ঘটনায় বিজেপি সিপিএমের যৌথ চক্রান্তের অভিযোগ তুলেছেন। অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলার বিজেপির সাধারণ সম্পাদক শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এধরণের মন্তব্য করা উচিত না। নয়তো এর পর থেকে আর মানুষ তাঁর মন্তব্যকে গুরুত্ব দেবে না।
এদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, আন্দোলনের নামে হিংসা বরদাস্ত করা হবে না।












Click it and Unblock the Notifications