Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hospital Incident: আরজি কর কাণ্ডে প্রতিবাদের মাশুল? ৪৩ জন চিকিৎসককে রাতারাতি বদলি

RG Kar Hospital Incident: আরজি কর-কাণ্ডের ঘটনায় উত্তাল বাংলা! আন্দোলন ছাড়িয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। ঝড় উঠছে প্রতিবাদের, বিচার চেয়ে রাতের পর রাত জাগছেন মহিলারা। অন্যদিকে ঘটনার পর থেকেই পর্যাপ্ত নিরাপত্তা সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকদের বড় একটা অংশ।

যার জেরে ব্যাহত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। এই অবস্থায় যদিও কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে (West Bengal Govt)। এরপরেও আন্দোলন থেকে সরছেন না আন্দোলনরত ডাক্তাররা। আর এই আবহেই ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ দেওয়া হল।

RG Kar Hospital Incident

রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে (RG Kar Hospital Incident) বলে জানা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে তাদের বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এহেন পদক্ষেপ ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক। চিকিৎসকদের সংগঠন (UNITED DOCTORS FRONT ASSOCIATION) এর তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিন্দা জানানো হয়েছে বিজেপির তরফে। আন্দোলনকে সমর্থনের জন্যই ৪৩ জন চিকিৎসককে বদলি করা হয়েছে বলে দাবি। যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই বিষয়ে আমার জানা নেই, ফলে কিছু বলারও নেই।

এমনকি রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।যদিও সরকারি এই বিজ্ঞপ্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা।

তিনি বলেন, যারা ঘটনার প্রতিবাদ করছেন, মহিলাদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন, তাঁদেরকেই বদলি করা হচ্ছে। এই বিষয়ে কিম জং উনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন শেহজাদ পুণেওয়ালা। তাঁর দাবি, আজ যদি ইন্দিরা গান্ধী, হিটলার, স্টালিনরা থাকলে বাংলার মুখ্যমন্ত্রীকে বাহবা দিতেন। চিকিৎসকদের বদলির সিদ্ধান্তকে তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের ওই সংগঠন।

বলে রাখা প্রয়োজন, ঘটনার পর থেকে কয়েকদিন কেটে গিয়েছে। এখনও কর্মবিরতিতে জুনিয়ার চিকিৎসকরা। যদিও চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরানোর আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু এরপরেও আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই অবস্থায় চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার আবেদন জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকি জুনিয়ার চিকিৎসকদের পা'য়ে ধরবেন বলেও মন্তব্য করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+