কেন্দ্রের রিপোর্টেও স্বাস্থ্য পরিষেবার অন্যতম মাপকাঠিতেও দেশের মধ্যে সেরা মমতার বাংলা

কেন্দ্রীয় রিপোর্টেও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। রিপোর্ট বলছে, এরাজ্যের হাসপাতালে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শয্যা রয়েছে।

কেন্দ্রীয় রিপোর্টেও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। 'ন্যাশনাল হেলথ প্রোফাইল ২০১৮' রিপোর্ট বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার স্বাস্থ্য পরিষেবাতেও আমূল পরিবর্তন ঘটেছে। তিনিই বাংলার স্বাস্থ্যমন্ত্রীও বটে। ফলে এই কৃতিত্ব তাঁরই প্রাপ্য।

মমতার বাংলা, বাংলার হাসপাতালে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শয্যা রয়েছে

রিপোর্ট বলছে, এরাজ্যের হাসপাতালে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শয্যা রয়েছে। মোট ৭৮ হাজার ৫৬৬টি। গ্রামীণ ও শহুরে হাসপাতাল মিলিয়ে এই শয্যা সংখ্যা রয়েছে। তার মধ্যে গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা ৫৮৮৮২টি।

যদিও ২০১৫-১৬ সালে রাজ্য সরকারের রিপোর্ট বলছে, বাংলায় সরকারি হাসপাতালে ৮৩, ৮৫৯টি শয্যা রয়েছে।

বাংলায় ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। যার ফলে ১৩৮০০টি নতুন শয্যা যুক্ত করা গিয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ১২ কোটি রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে গিয়েছেন।

বাংলায় পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন। সরকারি পরিষেবার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিও বসেছে। কম দামে মানুষ ওষুধ পাচ্ছে, বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+