বিশ্ববাংলা শারদ সম্মানে কোন ক্লাব কাদের টেক্কা দিল, দেখুন একনজরে
এবার পুজোয় চোখ ধাঁধালো কোন প্যাণ্ডেল! নজর কাড়ল কোন কোন প্রতিমা! কার ভাবনা চমকে দিল সবাইকে! কে হল সেরা, কে সেরার সেরা! তার ফলাফলই ঘোষণা করল তথ্যও সংস্কৃতি দফতর।
এবার পুজোয় চোখ ধাঁধালো কোন প্যাণ্ডেল! নজর কাড়ল কোন কোন প্রতিমা! কার ভাবনা চমকে দিল সবাইকে! কে হল সেরা, কে সেরার সেরা! তার ফলাফলই ঘোষণা করল তথ্যও সংস্কৃতি দফতর। সোমবার বিশ্ববাংলা শারদ সম্মানের প্রাপকদের নাম ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তথ্যও সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এবার কলকাতা বাদে সংলগ্ন পুরসভাগুলি অর্থাৎ দমদম, বিধাননগর, বরানগর, ও হাওড়া পুরনিগম মিলিয়ে সেরার সেরা মোট ১৭টি পুজো কমিটিকেও পুরস্কার দেওয়া হবে।

৭৫টি পুজো কমিটিকে পুরস্কার
সেরা প্রতিমা, সেরা মন্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা ভাবনা, সেরা আবিষ্কার, সেরা থিম সঙ্গীত বা আবহ ও সেরা পরিবেশ বান্ধব, সেরা ব্যান্ডিং, সেরা ঢাকেশ্বরী ও বিশ্ববাংলা সাবেকি পুজোর বিচারের নিরিখে ৭৫টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে।

কলকাতার বাইরের পুজোকেও পুরস্কার
এছাড়াও কলকাতা ছাড়া ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ বিভাগে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে। তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, সেরার সেরা - সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বড়িশা ক্লাব, বেহালা নতুন দল, কালীঘাট মিলন সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা, হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি, টালা পার্ক বারোয়ারী, আহিরীটোলা সর্বজনীন, কাশীবোস লেন সর্বজনীন দূর্গোৎসব, সল্টলেক একে ব্লক, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব, দমদম তরুণ সংঘ, ৯৫ পল্লি পার্ক।

সেরা প্রতিমা
সেরা প্রতিমা- কালীঘাট মিলন সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, কুমোরটুলি সর্বজনীন, টালা প্রত্যয়, সল্টলেক এফডি ব্লক, আলিপুর সর্বজনীন অজেয় সংহতি, মুদিয়ালি, কসবা বোসপুকুর, তালবাগান সর্বজনীন, আদি বালিগঞ্জ। সেরা মন্ডপ বাবু বাগান, ৪১ পল্লী, যোধপুর পার্ক সর্বজনীন, সেলিম পল্লী, রাজডাঙা নবোদয় সংঘ, উল্টোডাঙা তেলেঙ্গা বাগান, ৭৪ পল্লি, মহম্মদ আলি পার্ক।

সেরা আলোকসজ্জা
হিন্দুস্তান ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি, কলেজ স্কোয়ার, ৬৪ পল্লি, সিমলা ব্যায়াম সমিতি, খিদিরপুর ২৫ পল্লি, মানিকতলা চালতাবাগান।

সেরা ভাবনা
চক্রবেড়িয়া বকুলতলা সর্বজনীন, সমাজসেবী দক্ষিণ কলকাতা সর্বজনীন, চোরবাগান, আলাপি হাতিবাগান সর্বজনীন, ভবানীপুর ৭৫ পল্লি, স্বাধীন সংঘ, বালিগঞ্জ কালচারাল, ৬৬ পল্লী, শিব মন্দির, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, ভরত চক্র, বরানগর নেতাজী কলোনি লো ল্যান্ড।

সেরা আবিষ্কার
শ্রী সংঘ বাটাম ক্লাব, কামত হরি সুভাষপল্লী, বেঙ্গল বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন। সেরা থিম সং - সুরুচি সংঘ। পরিবেশবান্ধব - সংঘশ্রী, কোলাহল, যুব মৈত্রী, গরিয়া নবদুর্গা(মিতালী সংঘ), ১৪ পল্লী নবোদয় সংঘ, ফতেপুর দুর্গোৎসব কমিটি।
সেরা ব্র্যান্ডিং - বেহালা নতুন সংঘ, রাম নগর পুলিশ ক্যাম্প দুর্গোৎসব কমিটি।

সেরা ঢাকেশ্বরী
স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীন, ২১ পল্লী। বিশ্ব বাংলা সেরা সাবেকি - বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন।

মমতা সরকারের উদ্যোগ
২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হয়। রাজ্য সরকারের অনুপ্রেরণায় তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে গত পাঁচ বছর ধরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের ব্যবস্থা করা হয় পুজো কমিটিগুলোকে আরও আগ্রহী করে তোলার জন্য।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications