বিধানসভায় ফের 'বিশ্ব বাংলা', মঙ্গলবার এমনই 'জবাব' দিতে চলেছেন শিক্ষামন্ত্রী
বিধানসভায় ফের বিশ্ববাংলা ইস্যু। তবে এবার বিষয়টি একটু আলাদা। মঙ্গলবার বিধানসভায় বিশ্ববিদ্যালয় বিল পেশ করতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বামেরা বিলটির বিরোধিতা করতে পারে।
বিধানসভায় ফের বিশ্ববাংলা ইস্যু। তবে এবার বিষয়টি একটু আলাদা। মঙ্গলবার বিধানসভায় বিশ্ববিদ্যালয় বিল পেশ করতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বামেরা বিলটির বিরোধিতা করতে পারে।

মুকুল রায়ের তোলা বিশ্ববাংলা লোগো নিয়ে বিতর্কের মধ্যেই কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে মামলা হয়েছে। মামলাটি করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বিশ্ব বাংলার লোগার স্বত্ব আসলে কার, সেই প্রশ্ন তুলবে এই মামলাটি করা হয়েছে।
এদিকে এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার বিধানসভায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বিল পেশ করতে চলেছেন। বোলপুরে হবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব বিদ্যালয় গড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন। তবে এই বিশ্ববিদ্যালয়ের লোগো কী হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। মঙ্গলবার সভায় উপস্থিত থেকে বামেরা এই বিলের বিরোধিতা করতে পারে বলেই সূত্রের খবর।
এদিকে নির্বাচনী ময়দানে আলাদা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেও, বিধানসভার অন্দরে বাম-কংগ্রেসের ভাব-ভালবাসা অটুট। ডেঙ্গিই হোক, কিংবা ভদ্রেশ্বরের চেয়ারম্যানের খুন কিংবা শাসক দলের দুর্নীতি সবেতেই সোরগোল চলছে একসঙ্গে। চলতি অধিবেশনে নিয়ম করেই সভার দ্বিতীয় পর্ব বয়কট করে চলেছে তারা। তবে বিজেপি বাম-কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছে বিধানসভায়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications