পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলে তৃণমূল-সরকারের সুচতুর 'গো-রাজনীতি'! সরব বিরোধীরা
এরাজ্যের গ্রামাঞ্চলে বাছুর থেকে হাঁস, মুরগি বিলির সিদ্ধান্ত সরকারের, পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিরোধীরা ।
আগামী বছরে পঞ্চায়েত নির্বাচন, তার আগে রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে দুধের ঘটতি মেটাতে এবার গবাদিপশু বন্টনের কথা ঘোষণা করল রাজ্যসরকার। রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে যাতে দুগ্ধজাত জিনিসের উৎপাদন যাতে বাড়ে তার জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গ্রামাঞ্চলে স্বনির্ভরগোষ্ঠীগুলিকে বাছুর দিতে চলছে রাজ্যসরকার। রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০০টি স্তন্যপায়ী গাবাদিপশু দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। আর এই প্রকল্প কার্যকরি করা শুরু হবে বীরভূম থেকে। ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে।
বিষয়টি সম্পর্কে রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছে, বাছুর ছাড়াও, হাঁস মুরগিও , গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় বন্টন করা শুরু হয়েছে। তবে সরকারের এই পদক্ষেপকে পঞ্চায়েত নির্বাচনের আগের চমক বলে দাবি করছে বিরোধীরা। বিষয়টিকে রাজনৈতিক ভাবেই সরকার ব্যবহার করতে চাইছে বলে দাবি বিরোধীদের।












Click it and Unblock the Notifications