স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা। অনুষ্ঠানে বীরত্বের জন্য পশ্চিমবঙ্গ পুলিশেক অধিকারিকদের পদক প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার স্বাধীনতার ৭০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের তরফে কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজে অংশ নেয় বহু ট্যাবলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মেয়র শোভন চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন ডেরেক ও' ব্রায়ান থেকে নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কুচকাওয়াজে কন্যাশ্রী , সবুজ সাথী, ইত্যাদি প্রশাসনিক প্রকল্প নিয়ে ট্যাবলো পেশ করা হয়। অনুষ্ঠানে অংশ নেয় রাজ্যের ও কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এছাড়াও বিভিন্ন লোক সংস্কৃ়তিক অনুষ্ঠান প্রদর্শিত হয় রেড রোডে।












Click it and Unblock the Notifications