এসআইআর প্রক্রিয়ার পর বাংলায় প্রকাশিত ভোটার তালিকা, কত নাম বাদ, ঝুলে রইল কত নাম?

এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। শনিবার কলকাতার এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই ঘোষণা করেন। কমিশন জানিয়েছে, এই চূড়ান্ত তালিকা থেকে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে।

মনোজ আগরওয়াল জানান, SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজ্যে বর্তমানে মোট ভোটার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম 'নিষ্পত্তির অপেক্ষায়’ (Under Adjudication) রয়েছে। উল্লেখ্য, SIR শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটার ছিলেন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২। অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,৩৮২ জন।

মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, গত ১৬ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রাজ্যের মোট ভোটার ছিলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০। SIR-এর দ্বিতীয় ধাপে ফর্ম ৬ ও ৬এ-এর মাধ্যমে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ফর্ম ৮-এর মাধ্যমে ৬,৬৭১ জন ভোটারের তথ্য সংশোধন করা হয়েছে।

নিজের নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা, তা যাচাই করতে নির্বাচন কমিশন একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে বুথভিত্তিক তালিকার দুটি কপি পাঠানো। একটি কপি BLO-র কাছে থাকবে এবং অন্যটি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে জনসাধারণের দেখার জন্য প্রদর্শিত হবে।

এছাড়া, রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চূড়ান্ত তালিকার 'সফট কপি’ সরবরাহ করা হবে। জেলা প্রশাসন রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের (BLA) কাছেও 'হার্ড কপি’ পৌঁছে দেবে।

সাধারণ ভোটাররা নিজেদের নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা, তা অনলাইন মাধ্যমেও যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ECI Net অ্যাপ ব্যবহার করে নাম ও EPIC নম্বর (ভোটার আইডি) দিয়ে তালিকা দেখা যাবে। পাশাপাশি, জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) ওয়েবসাইটেও এই তালিকা সহজেই উপলব্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+