বাংলায় তৃণমূলের দুর্গ ভেঙে সরকার গড়ার দোরগোড়ায় বিজেপি, পেরিয়ে গেল সংখ্যাগরিষ্ঠতার মার্ক

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়ার পথে বিজেপি। গেরুয়া শিবির তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ ভাঙার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।

নির্বাচন কমিশনের ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ১৪৮টি আসনে, তৃণমূল কংগ্রেস ৯৭টি আসনে এগিয়ে রয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভোটগণনার প্রাক্কালে দলের পারফরম্যান্সে দৃঢ় আত্মবিশ্বাস দেখিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, "বিজেপি সরকার গঠন করছে।"

ভবানীপুর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও জানান, "প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৯-১০ নং রাউন্ড থেকে আমি এগিয়ে যাব।"

তিনি যোগ করেন, "সরকার বিরোধী মনোভাব বিদ্যমান এবং হিন্দুরা পদ্মের পক্ষে একত্রিত হয়েছে। এটি আমাদের জন্য খুব ভালো ইঙ্গিত। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর সহ কিছু জেলায় মুসলিম ভোটের বিভাজনও দেখা গেছে।"

চলতি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে। দ্বিতীয় দফায় ৯১.৬৬% এবং প্রথম দফায় ৯৩.১৯% ভোট পড়ে, যা সম্মিলিতভাবে রেকর্ড ৯২.৪৭%।

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২১৩টিতে জয়লাভ করে ৪৮ শতাংশ ভোট পেয়েছিল। বিজেপি ৭৭টি আসন এবং প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে। বাম-কংগ্রেস জোট কোনো আসন জেতেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+