ভিন্ন 'পথে' রূপা, রাকেশ সিংকে নিয়ে দ্বিমতে 'জেরবার' বিজেপি
ভিন্ন 'পথে' রূপা, রাকেশ সিংকে নিয়ে দ্বিমতে 'জেরবার' বিজেপি
বন্দর এলাকার বিজেপি (bjp) নেতা রাকেশ সিংকে (rakesh singh) নিয়ে কি দ্বিমত রাজ্য বিজেপিতে, সাংসদ রূপা গাঙ্গুলির (rupa ganguly) মন্তব্যে তা একবার প্রকাশ্যে চলে এল। এক জনপ্রিয় বাংলা পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী এদিন রূপা গাঙ্গুলি রাকেশ সিং প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বলেছেন, পুলিশ যা করেছে ছিক করেছেন।

পরিবর্তন যাত্রায় রূপা
কাকদ্বীপ থেকে অমিত শাহের শুরু করা পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। এদিন তিনি কুলতলি থেকে বাসন্তীতে যান। পথে একাধিক জায়গায় বক্তব্য রাখেন। তিনি বলেন, তৃণমূল-বিজেপি যাকে খুশি ভোট দিন। নিজের ভোট নিজে দিন। তবে বিজেপি ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেছেন, রাজ্যের মানুষের সুরক্ষার দায়িত্ব বিজেপির। কোনও অন্যায় মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গ যখন রাকেশ সিং
বিজেপি নেতা রাকেশ সিং-এর গ্রেফতারি প্রতিহিংসা পরায়ণ কিনা, এই প্রসঙ্গে এদিন রূপা গাঙ্গুলি বলেন, রাকেশ সিংকে তিনি চেনেন না। তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপিও বোঝেন না। যেখানে পুলিশ অন্যায় দেখবে সেখানেই গ্রেফতার করবে। পুলিশ যা করেছে ঠিক করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিহিংসার অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যরা
রাকেশ সিংকে নিয়ে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির অভিযোগ তুলেছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি বলেছেন এই গ্রেফতারিতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রতিহিংসা পরায়ণ তা বোধা গেল। দুটো বাচ্চা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল। রাকেশ সিংকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা কেউ জানে না বলে সকালে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তবে তিনি বলেছিলেন, যদি কেউ নিয়ম ভাঙে দল তাঁর পিছনে দাঁড়াবে না। তদন্তে সত্যিটা সামনে আসুক বলেও মন্তব্য করেছেন তিনি। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা কেস দিচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ও আদেশ না থাকলে এসব হতে পারে না বলেও মন্তব্য করেছিলেন তিনি। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, যেভাবে পুলিশকে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে, তাতে মনে হচ্ছিল, সে কোনও আন্তর্জাতিক মানের পাচারকারী। নির্বাচনের আগে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির অভিযোগও তিনি তুলেছেন।

রাকেশ অভিযোগ করেছিলেন প্রতিহিংসা পরায়ণতার
মঙ্গলবার রাতে বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। কোনও কারণ ছাড়াও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকেশ সিং। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগও তিনি করেছিলেন। তাঁর দাবি দিল্লি যাওয়ার আগেই তাঁকে গ্রেফতার করা হল।
অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications