গেমপ্ল্যান রাজ্যেরই, মন্ত্রীর জাকির হোসেনের ওপরে হামলা নিয়ে বিস্ফোরক মুকুল

গেমপ্ল্যান রাজ্যেরই, মন্ত্রীর জাকির হোসেনের ওপরে হামলা নিয়ে বিস্ফোরক মুকুল

বিপন্মুক্ত রাজ্যের মন্ত্রী জাকির হোসেন (jakir hussain) । এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর এমনটাই। এদিকে বুধবার রাতে মন্ত্রীর ওপরে হামলা নিয়ে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন। যার সর্বশেষ সংযোজন হলেন মুকুল রায় (mukul roy)। এদিন নামখানায় পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে মুকুল রায় এই ঘটনায় মমতার সরকারকে আক্রমণ করেছেন।

পরিকল্পিত হামলা, অভিযোগ মুখ্যমন্ত্রীর

পরিকল্পিত হামলা, অভিযোগ মুখ্যমন্ত্রীর

দলের সভায় যোগ দিতে বুধবার রাতে নিমতিতা স্টেশনে ঢুকছিলেন মন্ত্রী জাকির হোসেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ হয়। গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে মুর্শিদাবাদা মেডিক্যাল কলেজ থেকে কলকাতায় রেফার করা হয়। ভোরেই তাঁকে ভর্তি করানো হয় এসএসকেএমএ। এদিন সকালে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেন। তিনি বলেন, সেখানে কোনও রেলপুলিশ ছিল না। তিনি জানান এই ঘটনায় আহত ২৬ জনের সবাইকেই সাহায্য করবে রাজ্য সরকার। পাশাপাশি তিনি মন্তব্য করেন রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঘটনাস্থলে সিআইডি, এনআইএ

ঘটনাস্থলে সিআইডি, এনআইএ

এদিনই ঘটনার তদন্তভার হাতে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির টিম। তদন্তের কারণে ফরাক্কা-আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিন বিস্ফোরণ নিয়ে সিআইডির কাছ থেকে ফোনে খোঁজ নেয় এনআইএ, এমনটাই খবর সূত্রের। ঘটনাস্থল রেলের অধীনে হওয়ায় এনআইএ সেখানে যেতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে বুধবার রাতের বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে দেহটি রাখা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে মর্গে।

 বিভিন্ন মহলে হামলার নিন্দা

বিভিন্ন মহলে হামলার নিন্দা

মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার নিন্দা করা হয়েছে বিভিন্ন মহল থেকে। বুধবার রাতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন বিরোধী রাজনৈতিক দল এই হামলার সঙ্গে জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে লড়াই করতে না পেরেই এই হামলা বলে অভিযোগ করেছিলেন তিনি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, জাকির হোসেনের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। তবে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তাঁর জীবনে অশান্তি নেমে এসেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি বিজেপির

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি বিজেপির

তবে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কিংবা সিবিআইকে দিয়ে ঘটনার তদন্ত করানোর দাবি তোলা হয়েছে। এই দাবি তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে মুকুল রায়ের মন্তব্য আরও বিস্ফোরক। নামখানায় পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, মন্ত্রীর ওপরে হামলা দলের ভাঙন সামলাতে রাজ্যেরই গেমপ্ল্যান। এদিন পরিবর্তন যাত্রায় লোক সমাগমে নিজের খুশির কথাও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+