চোটের ব্যথায় মমতার দোতলায় উঠতে সমস্যা রয়েছে, এরপরও দিদির নন্দীগ্রামে প্রচারসূচিতে কোন মাস্টারস্ট্রোক

চোটের ব্যথায় মমতার দোতলায় উঠতে সমস্যা রয়েছে! দিদির নন্দীগ্রামে প্রচারসূচিতে কোন মাস্টারস্ট্রোক

১০ মার্চ নিজের নির্বাচনি কেন্দ্র নন্দীগ্রামের মাটিতে মনোনয়ন পেশের দিন আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই নন্দীগ্রামেই ফের একবার প্রচার ঝড় তোলার টার্গেট এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ। বিপক্ষকে দুরমুশ করতে ইতিমধ্যেই অসুস্থতা সঙ্গে নিয়েও হুইলচেয়ারে প্রচার করছেন দিদি। তবে নন্দীগ্রামের প্রচারে শেষ মুহূর্তে কিছুটা রদবদল এসেছে মমতার কর্মসূচিতে।

মমতার নন্দীগ্রাম সফর ১৯-২০ মার্চ নয়!

মমতার নন্দীগ্রাম সফর ১৯-২০ মার্চ নয়!

আগে জানা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ১৯ -২০ তারিখ নন্দীগ্রামের সফরে যাচ্ছেন। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে সুপ্রিমোর সেখানে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত, অনান্য জয়াগায় প্রার্থীদের সমর্থনে দলের সুপ্রিমো হিসাবে প্রচার করে যাচ্ছেন মমতা। তবে নন্দীগ্রামে মমতা নিজেই প্রার্থী নিজেই সুপ্রিমো, ফলে সামনে থেকে অধিনায়কত্বের মেজাজে দিদি। এমন অবস্থায় পায়ের চোটের জেরে কিছুটা বিভ্রাট ঘটেছে প্রচারে। যা আপ্রাণা ঢাকা দিয়ে কর্মীদের মনোবল বাড়াতে চাইছেন দিদি। আর জানা গিয়েছে সেই জায়গা থেকে ১৯-২০ মার্চ নন্দীগ্রামে না গিয়ে অন্য তারিখে তিনি সেখানে সফর করছেন।

নন্দীগ্রামে প্রচারের জন্য মমতার পছন্দের তারিখ

নন্দীগ্রামে প্রচারের জন্য মমতার পছন্দের তারিখ

জানা গিয়েছে, নন্দীগ্রামে প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ ও ৩০ মার্চকে সম্ভবত বেছে নিচ্ছেন। এমনই দাবি সূত্রের। এর নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বড় মাস্টারস্ট্রোক রয়েছে বলেই মনে করা হচ্ছে।

 শেষবেলার প্রচারে ঝড়?

শেষবেলার প্রচারে ঝড়?

১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। সেদিন 'একফুল'কে 'এপ্রিল ফুল' করার ডাক দিয়েছেন মমতা। আর তার আগে , ২৯,৩০ মার্চ নন্দীগ্রামের সফরে যেতে পারেন মমতা সেই সময়ই তিনি প্রচারে ঝড় তুলতে পারেন। আর শেষবেলার প্রচার ভোটবক্সে প্রভাব ফেলতে পারে বলে মমতা শিবিরের থিঙ্কট্যাঙ্ক মনে করছে। সেই জায়গা থেকে এই দুই তারিখ গুরুত্বপূর্ণ। তবে আপাতত নন্দীগ্রামের প্রচারে মমতার না যাওয়ার নেপথ্যে রয়েছে সবচেয়ে বড় একটি কারণ।

চোট ও মমতা

চোট ও মমতা

প্রসঙ্গত,প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নন্দীগ্রামে থাকতে পারেন তার জন্য একটি বাড়ি নন্দীগ্রামে ভাড়া নেওয়া হয়েছে। সেখানে মমতার থাকার বন্দোবস্ত দোতলায় করা হয়েছে। তবে পায়ের চোটের জন্য মমতা দোতলায় উঠতে পারছেন না। সেই কারণেই নন্দীগ্রামে আপাতত চোট নিয়ে মমতার সফর বাতিল হচ্ছে। তবে দিদি জেলা সফরগুলি একসঙ্গে চালিয়ে যাবেন বলে খবর।

মমতার জনসভা সূচি

মমতার জনসভা সূচি

২২ মার্চ বাঁকুড়ার ইন্দাসে প্রচার করবেন মমতা। ২৩ মার্চ বাঁকুড়ার বিষ্ণুপুরে বা সোনামুখিতে যেতে পারেন তিনি। ২৪,২৫ মার্চ পুরুলিয়ার সভায় থাকবেন মমতা। ২৯ মার্চ নন্দীগ্রামে থাকবেন মমতা। সেদিন নন্দীগ্রাম ১ এ জনসভা থাকতে পারে দিদির। ৩০ মার্চ নন্দীগ্রাম ২ এ জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+