চিন্তা কাটল, প্রতীক পেল সংযুক্ত মোর্চার বড় শরিক আব্বাসের আইএসএফ

প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু হওয়ার আগের দিন প্রতীক পেল আইএসএফ(isf)। ফলে তাদের চিন্তাও কাটল। নির্বাচন কমিশনের (election commission) তরফে আইএসএফকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে খাম। প্রসঙ্গত উল্লেখ্য এবারের নির্বাচনে বাম

প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু হওয়ার আগের দিন প্রতীক পেল আইএসএফ(isf)। ফলে তাদের চিন্তাও কাটল। নির্বাচন কমিশনের (election commission) তরফে আইএসএফকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে খাম। প্রসঙ্গত উল্লেখ্য এবারের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের অন্যতম শরিক আব্বাস সিদ্দিকির (abbas siddiqui) আইএসএফ। তারা ৩৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

চিন্তা দূর হল আব্বাসের দলের

চিন্তা দূর হল আব্বাসের দলের

সংযুক্ত মোর্চার আসন রফায় ৩৭ টি আসন পেয়েছে আইএসএফ। আসন রফা হয়ে গেলেও প্রতীক নিয়ে সমস্যা ছিল। খুব তাড়াতাড়ি কীভাবে নতুন প্রতীক সাধারণ মানুষকে চেনানো যাবে তা নিয়ে চিন্তায় ছিল সেকুলার ফ্রন্টের অন্য দুই বড় শরিক বাম-কংগ্রেসও। এবার প্রতীক পাওয়ায় সেই সমস্যা দূর হল। এখন পরিচিতির পালা।

প্রথম দুদফায় ৪ আসনে লড়াই আইএসএফ-এর

প্রথম দুদফায় ৪ আসনে লড়াই আইএসএফ-এর

প্রথম দুদফায় রাজ্যে ৬০ টি আসনে ভোট হতে চলেছে। এই ষাটটি আসনের মধ্যে আব্বাস সিদ্দিকির আইএসএফ লড়াই করতে চলেছে চারটি আসনে। এই চারটি আসনের মধ্যে বাঁকুড়ার রাইপুরে লড়াই করবেন হেমন্ত সোরেন। বাকি তিন আসনের প্রার্থী এদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে সূত্রের খবর। মঙ্গলবার এইসব প্রার্থীরা মনোনয়ন পেশ করতে পারেন বলে সূত্রের খবর।

অস্বীকৃত কোনও রাজনৈতিক দল প্রতীক আগে পায় না

অস্বীকৃত কোনও রাজনৈতিক দল প্রতীক আগে পায় না

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও অস্বীকৃত রাজনৈতিক দল আগে থেকে প্রতীক পায় না। নির্বাচন কমিশনের তালিকায় থাকা প্রতীক থেকেই তাদের আবেদন করতে হয়। তারপরেই প্রতীক পাওয়া যায়।

এখনও চূড়ান্ত হয়নি নন্দীগ্রামের প্রার্থীর নাম

এখনও চূড়ান্ত হয়নি নন্দীগ্রামের প্রার্থীর নাম

প্রথমে সংযুক্ত মোর্চার তরফে নন্দীগ্রাম আসনটি আইএসএফকে দেওয়ার কথা জানা গিয়েছিল। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার দিন বিমান বসু বলেছিলেন, নন্দীগ্রামে এবার বড় লড়াই, তাই আপাতত এই আসনটি ফাঁকা রাখা হচ্ছে। এবার সেখানে সিপিএম প্রার্থী দিতে পারে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত সেই নাম ঘোষণা করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+