মধুরেণ সমাপয়েৎ! নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার বৈঠকে কাটল সপ্তাহব্যাপী স্বাস্থ্যজট

'তোমাদের সমস্ত দাবি দাবি মেনে নেওয়া হয়েছে... এবার কাজে যোগ দাও, তাহলে..' খানিকটা এমন নমনীয় সুরেই এদিন নবান্নে সপ্তাহব্যাপী স্বাস্থ্য জটের ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

'তোমাদের সমস্ত দাবি দাবি মেনে নেওয়া হয়েছে... এবার কাজে যোগ দাও, তাহলে..' খানিকটা এমন নমনীয় সুরেই এদিন নবান্নে সপ্তাহব্যাপী স্বাস্থ্য জটের ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জুনিয়র চিকিৎসকদের ৩১ জনের প্রতিনিধি দলের সঙ্গে দেড়ঘণ্টার বৈঠক শেষে বললেন ,'এখানে মিষ্টি করে বলে যাও কর্মবিরতি তোলার কথা, এখানে (এনআরএস) এ গিয়ে নয় তোমাদের মতো করে বোলো..!' চিকিৎসক প্রতিনিধি দলের তরফেও ততক্ষণে সেই প্রস্তাবে সম্মতির হাসি উঠে এলো। এভাবেই দু'পক্ষের অনড় অবস্থান থেকে সপ্তাহান্তে বাংলা পেল স্বাস্থ্য জটের সমাধান।

শুরুর ঘটনা

শুরুর ঘটনা

বৈঠকে নবান্নের নির্দেশিত সময় পার হয়ে যাওয়ার পরেও দুপুর ৩ টের কাছাকাছি সময়ে নবান্নের উদ্দেশে রওনা দেয় চিকিৎসকের নিয়ে সফররত বাস। তার আগে মিডিয়ার লাইভ কভারেজের দাবিতে অনড় ছিল জুনিয়ররা। যে দাবি শেষমেশ মেনে নেয় নবান্ন। ফলে বৈঠক ঘিরে শুরু হয়ে যায় কাউন্টডাউন।

নবান্নের বৈঠকে ঢোকেন মমতা

নবান্নে চিকিৎসকদের প্রতিনিধি দল পৌঁছয় নির্ধারিত সময়ের পর। এর খানিক বাদে বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় সব রাজ্য প্রশাসনের একাধিক ব্যক্তিত্বরা। পুলিশ প্রধান থেকে রাজ্যের সচিব পর্যায়ের আমলারা হাজির ছিলেন সেখানে। হাজির ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা, ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে , রাজ্যের হাসপাতাল , স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিকাঠামো , চিকিৎসকদের নিরাপত্তা , রোগী পরিষেবা সহ একাধিক বিষয়ের মোট ১২ দফা দাবি পেশ করেন জুনিয়র চিকিৎসকরা।

'তোমরা কাজে যোগ দাও বাচ্চা ভাইটিকে দেখতে যাব'

'তোমরা কাজে যোগ দাও বাচ্চা ভাইটিকে দেখতে যাব'

চিকিৎসকদের তরফে দাবি ছিল রোগীর পরিবারের হাতে মার খেয়ে অসুস্থ পরিবহ মুখোপাধ্যায়কে যেন একবার হাসপাতালে গিয়ে দেখে আসেন মুখ্যমন্ত্রী। সেই দাবিতে , বৈঠকের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রীর বলেন 'তোমরা কাজে যোগ দাও, আমি ভাইটিকে গিয়ে হাসপাতালে তাহলে দেখে আসতে পারি..। তোমাদের জন্যই তো যেতে পারছি না। ..আমি কোনও কাজ দেরিতে করতে পছন্দ করি না।'

এনআরএস-এ যাওয়া প্রসঙ্গে...

এনআরএস-এ যাওয়া প্রসঙ্গে...

জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, এনআরএস-এ যেন একবার মুখ্যমন্ত্রী যান সেই দাবিতে, তাঁরা কার্যত হাত জোড় করে 'ম্যাডাম' কে নিজেদদের আবেদন-আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোথায় তিনি যাবেন ,আর যাবেন না সেটা তাঁর নিদস্ব সিদ্ধান্ত। তবে ভবিষ্যতে এনআরএস ঘুরে আসতেই পারেন, বলে চিকিৎসকদের বৈঠক শেষে জানান মুখ্যমন্ত্রী।

'আমরা কিন্তু পদবী দেখে রোগী দেখিনা..'

'আমরা কিন্তু পদবী দেখে রোগী দেখিনা..'

রাজ্যে স্বাস্থ্য সংকট আরও জটিল হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে। বৃহস্পতিবার এসএসকেএম-এ গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, পদবী দেখে চিকিৎসা করা হচ্ছে। এর প্রেক্ষিতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়ের সামনেই বৈঠকে কলকাতা মেডিক্য়াল কলেজের প্রতিনিধি অর্চিষ্মান ভট্টাচার্য বলেন, 'ম্যাডাম.. আমরা কিন্তু পদবী দেখে রোগী দেখিনা..'। অত্যন্ত বিনয়, ও নিচু স্বরে জুনিয়র চিকিৎসক প্রতিনিধি এই বক্তব্য রাখেন। বক্তব্য শুনেই মমতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া 'করা উচিতও নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+