West Bengal Day: রাজভবনে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস, তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

পশ্চিমবঙ্গ িদবস উদযাপন নিয়ে নতুন করে বিরোধ রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের। রাজ্যপালকে িচঠি দিয়ে ফোন করে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে গুরুত্ব না দিয়েছেই মঙ্গলবার সকালে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেন রাজ্যপাল।

এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন নাকচ করে রাজ ভবনের মধ্যে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস ।
সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হচ্ছে বাংলার প্রতিষ্ঠা দিবস। রাষ্ট্রপতি বার্তা অনুযায়ী আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতি বার্তা অনুযায়ী আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সিভি আনন্দ বোস
Photo Credit: পিটিআই

পশ্চিমবঙ্গ দিবসে আপত্তি জানিয়ে গতকালই রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই রাজবনে মঙ্গলবার সকালে মহাধুমধাম করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেন। পঞ্চায়েত ভোট নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের একটা সংঘাতের আবহ তৈরি হয়েছে। তার মােঝই রাজ্যপালের এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করে সেই বিরোধ আরও বাড়িয়ে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন তিনি রাষ্ট্রপতির নির্দেশ মেনেই এই কাজ করেছেন। রাষ্ট্রপতি তাঁকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে বলেছিলেন সেকারণেই তিনি সেটা করেছেন বলে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি লিখে জানিয়েছিলেন, কোনও েকটি বিশেষ দিনে রাজ্য তৈরি হয়নি। কোনও একটি সময়ের বিশেষ চাহিদা অনুসারে সেটা তৈরি হয়েছিল। রাজ্যের মানুষের কাছে সেটা ছিল দুঃখের ঘটনা। স্বাধীনতার পর থেকে কোনও দিনই ভাবে কোনও দিবস উদযাপন করা হয়নি। এটা কোনো একটি িবশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত হতে পারে রাজ্যের মানুষ কোনও দিনই এই দিবস পালন করেননি। এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+