Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৭ হাজার ছাড়িয়ে গেল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, আশা জাগাচ্ছে সুস্থতার হার

বাংলায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিকে যখন গোটা দেশে বাড়ছে করোনার সংক্রমণ। কার্যত বাংলাতেও তখন একই ছবি। হু হু করে বাড়ছে সংক্রমণ। যদিও আতংকের মধ্যেও রয়েছে স্বস্তির খবরও। যাতে কিছুটা হলেও হাঁফ ছাড়

বাংলায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিকে যখন গোটা দেশে বাড়ছে করোনার সংক্রমণ। কার্যত বাংলাতেও তখন একই ছবি। হু হু করে বাড়ছে সংক্রমণ। যদিও আতংকের মধ্যেও রয়েছে স্বস্তির খবরও। যাতে কিছুটা হলেও হাঁফ ছাড়ছেন চিকিৎসকরা।

আশা জাগাচ্ছে বাংলায় করোনায় সুস্থতার হার। যদিও অতীত রেকর্ড ভাঙল দৈনিক মৃতের সংখ্যাও। একইভাবে চিন্তা বাড়াচ্ছে ক্রমবর্ধমান অ্যাকটিভ কেসও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭,২০৭ জন। গত ২৪ ঘন্টার রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে বুধবারের সংক্রমণের হার। এর মধ্যে কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮২১ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৩,৭৭৮ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২ জন।

আতংকের মধ্যেও স্বস্তির খবর

আতংকের মধ্যেও স্বস্তির খবর

আতংকের মধ্যেও স্বস্তির খবর রয়েছে। ১৭ হাজারেরও বেশি মানুষ করোনাতে আক্রান্ত হলেও সুস্থতার হার কিন্তু যথেষ্ট আশা জাগাচ্ছে। গত ২৪ ঘন্টায় বাংলায় প্রায় ১২ হাজার মানুষ করোনাকে জয় করেছেন। যা যথেষ্ট ভালো দিক বলেই মনে করছেন চিকিৎসকরা। অন্যদিকে, এখনও পর্যন্ত বাংলায় মোট করোনাকে জয় করেছেন ৬ লক্ষ ৭৬ হাজার ৫৮১ জন।

তবে ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যাও

তবে ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যাও

গত ২৪ ঘন্টায় বাংলায় প্রায় ১২ হাজার মানুষ করোনাকে জয় করেছেন। যা দেখে যখন চিকিৎসকরা কার্যত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন ভয় ধরাচ্ছে বাংলায় মৃতের হার। দৈনিক মৃতের সংখ্যাতে আরও একবার অতীতের রেকর্ড ভাঙল বাংলাতে। বুধবারের সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় করোনাতে বাংলাতে মৃত্যু হয়েছে ৭৭ জনের। গত ২৪ ঘন্টা আগেও এই সংখ্যাটা ছিল অনেকটাই কম। ফলে সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হারও। এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১,১৫৯ জনের। যা যথেষ্ট ভয় ধরাচ্ছে সকলের বুকেই।

বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

বাংলায় বাড়ছে করোনাতে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩১ হাজার ১৪৬। রাজ্যে অ্যাক্টিভ কেস বাড়ল ৫ হাজার ১৯৭। মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৫ হাজার ৮১২।

লকডাউন আবশ্যিক

লকডাউন আবশ্যিক

করোনা সংক্রমণের বিস্ফোরণের হাত থেকে বাঁচতে বাংলাকে ৫টি জিনিস অবশ্যই করতে হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে লকডাউন। ইতিমধ্যেই একাধিক রাজ্য নিজের মতো করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে।মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ, ওড়িশা, গোয়া, পণ্ডিেচরী লকডাউন শুরু করে দিয়েছে। সংক্রমণে রাশ টানতে হলে ২ মে ভোটের রেজাল্ট বেরোনের পর বাংলাকেও েসই লকডাউনের পথে হাঁটা উচিত বলে মনে করছেন গবেষকরা। পুরো রাজ্যে না হলেও কলকাতায় লকডাউন করা আবশ্যিক বলে মনে করছে তারা। কারণ শুধুমাত্র কলকাতাতেই ৪০ শতাংশ করোনা আক্রান্ত রোগী রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+