প্রদেশ কংগ্রেস সভাপতির ঘরে ভাঙন, স্ত্রী চললেন তৃণমূলে
বহরমপুর, ১৮ মার্চ : ভাঙতে ভাঙতে একেবারে সাইনবোর্ড হয়ে যাওয়ার সময় বোধহয় এসেই গিয়েছে কংগ্রেসের। গত কয়েকবছর ধরেই বহু একনিষ্ঠ কংগ্রেস কর্মী দল ছেড়ে অন্য শিবিরে আশ্রয় নিয়েছেন। বেশিরভাগই নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এবার সেই খাতায় নাম লেখালেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির স্ত্রী অর্পিতা চৌধুরী।
অধীরের খাসতালুক মুর্শিদাবাদে ইতিমধ্যেই ভাঙন ধরিয়েছে তৃণমূল। ছেলেকে নিয়ে দল ছেড়ে গিয়েছেন মুর্শিদাবাদের প্রাক্তন কংগ্রেস সাংসদ মান্নান হোসেন। দল ছেড়ে এখন নির্বাসিত একদা অধীরের ডানহাত বলে পরিচিত হুমায়ুন কবীরও।

আরও একদফা কিস্তিমাত করে এবার সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতির ঘরের দরজায় কড়া নাড়ল তৃণমূল। মঙ্গলবার, অধীরের স্ত্রী অর্পিতা চৌধুরী জানিয়ে দিয়েছেন, "মানুষের জন্য কাজ করতে চাই আর তা করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই।"
কংগ্রেস সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে স্ত্রী অর্পিতার সঙ্গে 'দূরত্ব' তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির। তার জেরেই অর্পিতার এই সিদ্ধান্ত।
তৃণমূল সূত্রে খবর, আগামী ২৪ মার্চ, বহরমপুরের রবীন্দ্রভবনে এক দলীয় সভায় অর্পিতার হাতে দলের পতাকা তুলে দেবেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান হোসেন।
অর্পিতা জানিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই মান্নান হোসেন এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর কথা হয়েছে।












Click it and Unblock the Notifications