Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী! বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তি, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

West Bengal By Election 2024: ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে নৈহাটি বিধানসভার একাধিক বুথে। এমনকি বড় মা'র মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়লেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে।

কোনও রকমে পরিস্থিতি সামাল দেন তাঁর দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকরা। আজ বুধবার নৈহাটি ছাড়াও ভোট চলছে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রে (West Bengal By Election 2024) ।

West Bengal By Election 2024

West Bengal By Election 2024: ঘটনা এক

মক পোল শুরু হতেই বিজেপি এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৬৩ নম্বর বুথে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী রূপক মিত্র। তিনি গিয়েই নিজের দলের এজেন্টকে বুথে বসান। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল ভয় পেয়েছে। আর তাই সব জায়গা থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। শাসকদল অবাধ সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ রূপক মিত্রের।

West Bengal By Election 2024: ঘটনা ২

নৈহাটির একাধিক জায়গায় বিজেপির একাধিক ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

West Bengal By Election 2024: বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী

উপ নির্বাচন চলাকালীন নৈহাটিতে বড় মা'র মন্দিরে পুজো দিতে যান নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। ভোটের জন্য আজ মন্দির বন্ধ। কিন্তু সকাল থেকে বহু ভক্ত সেখানে ভিড় জমান। মায়ের দর্শন না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময় ঘটনাস্থলে পুজো দিয়ে যান তৃণমূল প্রার্থী। তাঁকে দেখা মাত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘিরে ধরে চলে বিক্ষোভ।

West Bengal By Election 2024: উত্তেজনা হাড়োয়ার ২০০ নম্বর বুথে

বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছড়িয়ে পড়ে হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় তৃণমূলের বুথ এজেন্ট। অভিযোগ, এমন ভাবে ইভিএম রাখা হয়েছে ঝাতে ছাপ্পা দেওয়া সম্ভব হয়। এই বিষয়ে প্রতিবাদ জানালে শুরু হয় বচসা। অন্যদিকে হাড়োয়ার কদম্বগাছি এলাকায় আইসিএফের পোলিং এজেন্টদের বসতয়ে বাধা। এমনকি ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

এছাড়াও সিতাই, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। বিশেষ করে মেদিনীপুরে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। পুলিশ দিয়ে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+