West Bengal Budget 2025: রাজ্য বাজেটে শিল্পে ব্যয়বরাদ্দ বাড়ল, কমল এমএসএমই-র! জিডিপিতে এগিয়ে বাংলা
West Bengal Budget 2025: ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে শিল্প, কর্মসংস্থানকে যে রাজ্য সরকার যে গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট রাজ্য বাজেটে।
শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ বিভাগে বরাদ্দ বৃদ্ধি করা হলো। বাংলা যে জিডিপির সর্বভারতীয় হারের তুলনাতেও ভালো জায়গায় রয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে।

রাজ্যের জিএসডিপি ২০২৪-২৫ অর্থবর্ষে প্রথম অ্যাডভান্স এস্টিমেট অনুযায়ী ৬.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সর্বভারতীয় বৃদ্ধির হার ৬.৩৭ শতাংশ থেকে বেশি। শিল্প ক্ষেত্রে বার্ষিক ৭.৩ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা জাতীয় হারের (৬.২ শতাংশ) থেকে বেশি।
এ বারের রাজ্য বাজেটে শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ বিভাগের জন্য ১,৪৭৭.৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবর্ষে তা ছিল ১,৪৬৩.৭৫ কোটি টাকা।
পশ্চিমবঙ্গে ৯০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে, যা দেশের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী। এবারের রাজ্য বাজেটে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের জন্য ১২২৮.৭৮ কোটি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। গত অর্থবর্ষের বাজেটে তা ছিল ১,২৬২.১০ কোটি টাকা।
বাজেট বিবৃতিতে উল্লেখ, দ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। ২১২টি মউ ও লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে। বিভিন্ন বিনিোগ ও প্রয়োজনীয় প্রকল্পের ছাড়পত্র প্রদান ত্বরান্বিত করতে রাজ্য সরকার নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী এক জানালা বিশিষ্ট বিনিয়োগ প্রস্তাবের ছাড়পত্র হিসেবে মুখ্য সচিবের সভাপতিত্বে স্টেট লেভেল ইনভেস্টমেস্ট সিনার্জি কমিটি গড়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও কোরিয়া এক্সিম ব্যাঙ্কের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় রঘুনাথপুর-তাজপুর, ডানকুনি-ঝাড়গ্রাম, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-কোচবিহার, খড়গপুর-মোরগ্রাম ও গুরুডি, পুরুলিয়া-জোকা শিল্প ও অর্থনৈতিক করিডর স্থাপন হচ্ছে। প্রাথমিক প্রকল্প ব্যয় ৪,৪০০ কোটি টাকা। এই পরিকল্পনা রাজ্যে দক্ষ লজিস্টিক্সের উন্নয়নের জন্য লগ্নিতে সাহায্য করবে।
অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ইস্টার্ন ফ্রেট করিডর নির্মাণের স্বার্থে পুরুলিয়ার রঘুনাথপুরে ২,৪৮৩ একর শিল্পের জন্য জমি বরাদ্দ-সহ ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে জঙ্গল সুন্দরী কর্মনগরী তৈরি করা হচ্ছে।
উত্তর ২৪ পরগনার হাবরা অশোকনগরে তেল ও গ্যাস আবিষ্কৃত হওয়ার ফলে ৯৯.০৬ বর্গ কিলোমিটার এলাকায় অশোকনগর ফিল্ডে পেট্রোলিয়াম মাইনিং লিজের জন্য ওএনজিসির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এটি রাজ্যকে শক্তি নিরাপত্তা প্রদান করবে।
দেওচা-পাচামী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক। এখানে রয়েছে ১,২৪০ মিলিয়ন টন কয়লা ও ২,৬০০ মিলিয়ন টন ব্যাসল্টের সম্ভার। ইতিমধ্যেই অতিরিক্ত কয়লা নিষ্কাশনের অংশ হিসেবে ব্যাসল্ট মাইনিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে।
২০৩০ সালের মধ্যে জোগান-চাহিদার ব্যবধান মেটাতে ট্যারিফ বেসড কম্পিটিটিভ বিডিং মোডে রাজ্য মন্ত্রিসভা ২X৮০০ মিটার গ্রিনফিল্ড পাওয়ার প্লান্ট স্থাপনের অনুমোদন দিয়েছে। দরপত্রের আহ্বানকারী নির্বাচন চূড়ান্ত হয়ে গিয়েছে। এতে ১৬,০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে।
মাইন লাইফ সাইকেল অব স্যান্ড ও ইন-সিটু মাইনর মিনারেলসকে সেন্ট্রাল অনলাইন সিস্টেমে আনার ফলে ২০২৩-২৪ রাজস্ব খাতে বার্ষিক আয় ১৫০ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকায় পৌঁছেছে। বেড়েছে চার গুণ। এই অর্থবর্ষে আয়ের পরিমাণ বাড়ার আশা করা হচ্ছে।
পশ্চিম বর্ধমানের গৌরাঙ্গডি কোল মাইন থেকে প্রায় ৬২ মিলিয়ন টন কয়লা উত্তোলনের কাজ আগামী মার্চে শুরু হবে। ৫৫ কোটি টাকা মঞ্জুর হয়েছে জমি কেনা এবং ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজে। পরের ২৭ বছরে এর পরিমাণ বাড়বে, প্রতি বছরে প্রায় ২.৫ মিলিটন টন হবে।
বীরভূম ও পুরুলিয়া জেলায় গ্রানাইট, ব্ল্যাকস্টোন, কোয়ার্টজ ইত্যাদির মাইনের কাজ চলছে। জোর দেওয়ার কথা বলা হয়েছে টি ট্যুরিজমেও। যাতে ৭ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পে ৭৯৫ কিলোমিটার গ্যাস লাইনের কাজ হয়েছে। আনুমানিক ব্যয়-বরাদ্দ ৫৩২২ কোটি টাকা। প্রত্যক্ষ ও পরোক্ষ ১৭ লক্ষ শ্রমদিবস তৈরি হবে। গৃহ, শিল্প ও পরিবহণ ক্ষেত্রে গ্যাস সরবরাহ করা হবে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications