WB Budget 2025: শত্রুঘ্ন সিনহার মনোভাবের প্রভাব বাজেটে! মৎস্য-সহ বরাদ্দ কমল ৩ দফতরে, কোথাও বৃদ্ধি নামমাত্র
West Bengal Budget 2025: আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখা যাচ্ছে, তিনটি দফতরে বরাদ্দ কমল।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি, নারী, শিশুবিকাশ ও সমাজকল্যাণ বিভাগে বাজেট ব্যয়বরাদ্দ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আবার বিভিন্ন দফতরে বরাদ্দ বাড়ানো হয়েছে নামমাত্র।

তিনটি দফতরের বাজেট ব্যয়বরাদ্দ কমানো হয়েছে। সেগুলি হলো: মৎস্য, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র দফতর।
বিরোধীদের কটাক্ষ, শত্রুঘ্ন সিনহা আমিষ খাওয়ার বিপক্ষে সওয়াল করেছিলেন। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এসেছিল মাছে-ভাতে বাঙালির প্রসঙ্গ। তবে বাজেটে কিন্তু শত্রুঘ্নরই মনোভাব মান্যতা পেল। মৎস্য দফতরে বাজেট ব্যয়বরাদ্দ কমে যাওয়ায়। এখনও ভিনরাজ্যের উপর ভরসা করতে হয় মাছের জন্য। স্বনির্ভর হতে কোথায় বরাদ্দ বাড়বে তা নয়, উল্টে কমেই গেল।
যেখানে শিল্পে জোর দেওয়ার কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথায় বারেবারেই উঠে আসে এমএসএমই-র কথা, সেখানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগে বাজেট ব্যয়বরাদ্দ কমানো অবাক করছে অনেককেই। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগেও বাজেট বরাদ্দ কমানো হয়েছে।
এবার একনজরে দেখে নেওয়া যাক ২০২৫-২৬ অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়বরাদ্দ। সেই সঙ্গে পাঠকদের তুলনামূলক বিশ্লেষণের সুবিধার্থে এবারের বাজেট ব্যয়বরাদ্দের পাশে ব্র্যাকেটে উল্লেখ করা হলো বিগত ২০২৪-২৫ অর্থবর্ষে সংশ্লিষ্ট দফতর বা বিভাগগুলির জন্য ব্যয়বরাদ্দের পরিমাণ:
কৃষিজ বিপণন- ৪২৬.০১ কোটি টাকা। (৪২৩.৬৩ কোটি টাকা)
কৃষি- ১০,০০০.৭৯ কোটি টাকা। (৯,৮৫৭.০১ কোটি টাকা)
প্রাণীসম্পদ উন্নয়ন- ১,২৭২.৯৩ কোটি টাকা। (১,২৪১.৬৯ কোটি টাকা)
অনগ্রসর শ্রেণিকল্যাণ- ২,৪২৩.৮০ কোটি টাকা। (২,২৭০.০৩ কোটি টাকা)
উপভোক্তা বিষয়ক- ১৩৯.৭০ কোটি টাকা। (১৩৩.৭৩ কোটি টাকা)
সমবায়- ৬৬৮.৬১ কোটি টাকা। (৬৫৩.৯২ কোটি টাকা)
সংশোধন প্রশাসন- ৪২৮.৫৭ কোটি টাকা। (৩৮৯.২১ কোটি টাকা)
বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা- ৩,২৭৮.৬০ কোটি টাকা। (২,২৬৩.১৩ কোটি টাকা)
পরিবেশ- ১০৭.২২ কোটি টাকা। (১০৩.৮৬ কোটি টাকা)
অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা- ৫২৩.৮৪ কোটি টাকা। (৪৯১.০৪ কোটি টাকা)
মৎস্য- ৫৩০.১১ কোটি টাকা। (৫৩২.৭৪ কোটি টাকা)
খাদ্য ও সরবরাহ- ৯,৯৪৪.৩৭ কোটি টাকা। (৯,২৫৮.১৭ কোটি)
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন- ২৫৩.০৩ কোটি টাকা। (২৪৬.৫১ কোটি টাকা)
বন- ১,০৯১.১১ কোটি টাকা। (১,০১৫.৮১ কোটি টাকা)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ- ২১,৩৫৫.২৫ কোটি টাকা। (১৯,৮৫১.৭৩ কোটি টাকা)
উচ্চশিক্ষা- ৬,৫৯৩.৫৮ কোটি টাকা। (৬,৪০১.১১ কোটি টাকা)
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক- ১৪,৮১৭.৬৭ কোটি টাকা। (১৩,৮৭০.৬৩ কোটি টাকা)
আবাসন- ২৮৬.৬০ কোটি টাকা। (২৮১.৯৪ কোটি টাকা)
শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ- ১,৪৭৭.৯১ কোটি টাকা। (১,৪৬৩.৭৫ কোটি টাকা)
তথ্য ও সংস্কৃতি- ৯৯০.২৭ কোটি টাকা। (৯৮০.৮৫ কোটি টাকা)
তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন- ২১১.৫৭ কোটি টাকা। (২১০.৬৬ কোটি টাকা)
সেচ ও জলপথ পরিবহণ- ৪,১৫৩.৮৪ কোটি টাকা। (৪,০৭৪.৪৩ কোটি টাকা)
বিচার- ১,৬৯৭.৪৪ কোটি টাকা। (১,৪৬৬.০৮ কোটি টাকা)
শ্রম- ১,২২৯.১১ কোটি টাকা। (১,১৮৮.৩১ কোটি)
ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন- ১,৫০৯.৭২ কোটি টাকা। (১,৪৯৮.৫৮ কোটি টাকা)
আইন- ২১.৯৮ কোটি টাকা। (২০.৫৪ কোটি টাকা)
জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা- ৩৬৬.৪৬ কোটি টাকা। (৪০৪.১০ কোটি টাকা)
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র- ১,২২৮.৭৮ কোটি টাকা। (১,২৬২.১০ কোটি টাকা)
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা- ৫,৬০২.২৯ কোটি টাকা। (৫,৫৩০.৬৫ কোটি টাকা)
অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস- ৮২.৬৫ কোটি টাকা। (৮১.৬৪ কোটি টাকা)
উত্তরবঙ্গ উন্নয়ন- ৮৬৬.২৬ কোটি টাকা। (৮৬১.০০ কোটি টাকা)
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন- ৪৪,১৩৯.৬৫ কোটি টাকা। (২৯,৬০২.৪২ কোটি টাকা)
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক- ৭৫৬.৮০ কোটি টাকা। (৭৫২.২৮ কোটি টাকা)
কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার- ৪২৫.৯৪ কোটি টাকা। (৪১১.৭৯ কোটি টাকা)
পরিকল্পনা ও পরিসংখ্যান- ৬১৬.৫৮ কোটি টাকা। (৬০৭.৪২ কোটি টাকা)
বিদ্যুৎ- ৪,১৪১.৮২ কোটি টাকা। (৩,৭২৩.১৬ কোটি টাকা)
সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন- ৭১.৫৬ কোটি টাকা। (৭৬.২০ কোটি টাকা)
জনস্বাস্থ্য কারিগরি- ১১,৬৩৬.৯২ কোটি টাকা। (৪,৫৭৬.৮৭ কোটি টাকা)
পূর্ত- ৬,৭৯৬.৯২ কোটি টাকা। (৬,৭৭৬.৩৪ কোটি টাকা)
বিদ্যালয় শিক্ষা- ৪১,১৫৩.৭৯ কোটি টাকা। (৩৮,২৪১.৬৬ কোটি টাকা)
বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি- ৮০.৫৯ কোটি টাকা। (৭৯.১২ কোটি টাকা)
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি- ৭৯৮.৫৭ কোটি টাকা। (৭৯১.১১ কোটি টাকা)
সুন্দরবন বিষয়ক- ৬৩১.৫৫ কোটি টাকা। (৬২৬.৯৪ কোটি টাকা)
কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন- ১,৪২৩.৮৬ কোটি টাকা। (১,৩৭৭.৮ কোটি টাকা)
পর্যটন- ৫২৩.৯৮ কোটি টাকা। (৫১৯.৯২ কোটি টাকা)
পরিবহণ- ২,২৭৩.২৯ কোটি টাকা। (২,১৮৭.৯৯ কোটি টাকা)
উপজাতি উন্নয়ন- ১,২১০.১৩ কোটি টাকা। (১,২০৩.৮২ কোটি টাকা)
পৌর ও নগরোন্নয়ন- ১৩,৩৮১.৬৮ কোটি টাকা। (১৩,৩৪১.৯৮ কোটি টাকা)
জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন- ১,৬৬৯.৭৪ কোটি টাকা। (১,৫৯৭.৬৬ কোটি টাকা)
মহিলা ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ- ৩৮,৭৬২.০৩ কোটি টাকা। (২৬,৫৯০.৪৫ কোটি টাকা)
যুবকল্যাণ ও ক্রীড়া- ৮৪০.০৩ কোটি টাকা। (৮৩৩.৩৪ কোটি টাকা)
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications