বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি! মৃত যুবককে ঘিরে চাঞ্চল্য মালদহে

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত বাংলাদেশের মালদা সীমান্ত। সেখানে ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে লাল সতর্কতা। রবিবার সেখান থেকে অস্ত্র উদ্ধারের পর,এদিন বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় এক যুবকের।

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত বাংলাদেশের মালদা সীমান্ত। সেখানে ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে লাল সতর্কতা। রবিবার সেখান থেকে অস্ত্র উদ্ধারের পর,এদিন বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় এক যুবকের। অভিযোগ ২২ বছরের ওই যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি! মৃত যুবককে ঘিরে চাঞ্চল্য মালদহে

মালদার কালিয়াচকের সবদলপুর গ্রামের এই ঘটনা ঘটেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এলাকার ৩ নম্বর ব্লকে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে দেখা যায় এই যুবকদের। তাদের লক্ষ্য করে তখনই গুলি চালাতে শুরু করে দেয় বিএসএফ। আর সেই গুলিতেই নিহত হয় বছর ২২এর ওই যুবক।

প্রসঙ্গত, এর আগে বিশাল পরিমাণ অস্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন। আর তাদের ধরে ফলে বাএসএফ। জারি হয় সীমান্তে লাল সতর্কতা। জানা যায়, এই বাংলাদেশী অনুপ্রবেশকারীরা জামাত জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিল। আর তারপরই এদিন সীমান্তে এই গুলি চালানোর ঘটনা আরও প্রাসঙ্গিক হয়ে পড়ল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+