বাংলার ভোট নিয়ে দিল্লিতে নীতীশ-মোদী হাইভোল্টেজ বৈঠক আসন্ন! কোন খাতে এগোচ্ছে সমীকরণ
বাংলার ভোট নিয়ে দিল্লিতে নীতীশ-মোদী হাইভোল্টেজ বৈঠক আসন্ন! কোন খাতে এগোচ্ছে সমীকরণ
২০২০ বিহার ভোটে কার্যত মোদীকে মঞ্চে বসিয়ে তাঁর ভূয়সী প্রশংসার পর বিহারের বুকে নীতীশ কুমার কড়তালি ধ্বনি শুনতে পেয়েছিলেন। এককালে কট্টর মোদী বিরোধী নীতীশই এবার দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে বাংলার ভোট নিয়ে আলোচনা করতে চলেছেন। একনজরে দেখা যাক এই হাইভোল্টেজ বৈঠক নিয়ে কোন কোন তথ্য উঠে আসছে।

বিহারে বিজেপি নিয়ে মনক্ষুণ্ণ নীতীশ শিবির
বিহারে জেডিইউ বিজেপি জোটে নীতীশ সরকার শুরুর দিক থেকেই খানিকটা মনক্ষুণ্ণ বিজেপির মতিগতি নিয়ে! নীতীশ বিরোধিতা করেও এখনও কেন এনডিএতে চিরাগের এলডেপিকে রাখা হল? এই প্রশ্ন বহুবার পরোক্ষে বিজেপির সামনে রেখেছেন জেডিইউ নেতারা। এমন একজায়গা থেকে সদ্য বিহার মন্ত্রিসভাব সম্প্রসারণ হয়েছে। আর তারপর এবার বিহারে ২০২০ সালে মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর প্রথম মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন নীতীশ কুমার।

নজরে বাংলা , নয়া সমীকরণ সামনে
জেডিইউ যে বাংলার বুকে প্রার্থী দেবে তা আগেই জানিয়েছে তারা। এদিকে অসমের ভোটেও তারা প্রার্থী দেবে বলে খবর। তবে অসম ও বাংলার ক্ষেত্রে নীতীশ শিবিরের স্টান্স আলাদা। অসমে বিজেপি সরকারের বিরোধী চেয়ারে বসে সেখানে সরকার বিরোধিতার সুর ধরেছে জেডিইউ। কিন্তু বাংলার ক্ষেত্রে সমীকরণ আলাদা করতে চাইছে জেডিইউ।

বাংলার ভোট ও জেডিইউর লক্ষ্য
মূলত, জেডিইউ চাইছে বাংলায় বিজেপির সঙ্গে মিলে জোট গড়তে। এদিকে, রামদাস অথওয়ালের পার্টি আরপিআইও চাইছে বাংলায় বিজেপির হাত ধরে জোট করতে। সেই জায়গা থেকে বিজেপির সামনে মহাজোটের হাতছানি থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে জেডিইউয়ের তরফে নীতীশ কুমার জেপি নাড্ডার সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন দিল্লিতে। এরপর তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে।

বাংলার মহাজোট সমীকরণ
বিহার থেকে মহারাষ্ট্রে যারা মূলত বিজেপি বিরোধী শিবির তারাই বিভিন্ন রাস্তা ধরে বাংলার ভোটের আগে দুই যুযুধান শিবিরকে নিয়ে মহাজোট গড়ছে। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও শিবসেনা সেদিক থেকে আলাদা। এরা মূলত নিজের খাতে বয়ে লড়াইয়ের চেষ্টা করছে। শিবসেনা বাংলার বব ছোট আঞ্চলিক দলকে নিয়ে জোট গড়ে ২৯৪ এর মধ্যে ১০০ টি আসনে প্রার্থী দিতে চাইছে। এনসিপি, সমাজবাদী পার্টি,আরজেডি মমতার হাত ধরে জোট করতে চাইছে। আর বিজেপিকে কাছে পেতে চাইছে নীতীশের জেডিইউয়ের মতো দল।












Click it and Unblock the Notifications