সম্ভবত বুধবার শপথ নেবেন মমতা, লক্ষ্মীবারেই বিধায়কদের শপথগ্রহণ
২০১১, ২০১৬, আর এবার ২০২১! হ্যাটট্রিক মমতার! একুশের মহাসংগ্রামে বাংলার মানুষের উজাড় করা ভালোবাসা আর সমর্থন তৃতীয়বারের জন্য গঙ্গাপাড়ের নীলবাড়ি ‘নবান্নে'র ১৪তলায় পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন শুধুই নবান্নে পা রাখার
২০১১, ২০১৬, আর এবার ২০২১! হ্যাটট্রিক মমতার! একুশের মহাসংগ্রামে বাংলার মানুষের উজাড় করা ভালোবাসা আর সমর্থন তৃতীয়বারের জন্য গঙ্গাপাড়ের নীলবাড়ি 'নবান্নে'র ১৪তলায় পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন শুধুই নবান্নে পা রাখার অপেক্ষা।
আর ফের তাঁর রেখে আসা সিংহাসনে বসার অপেক্ষা। ফের নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে নীলবাড়িকে।

শপথের দিন জানিয়ে দিলেন পার্থ
সোমবার বিকেলে বিজয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিসভা থেকে শপথ গ্রহণ কবে হতে পারে এই একাধিক বিষয়ে আলোচনা হয়। পরে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সেই সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারেন ৫ মে। উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়েও বিস্তারিত তথ্য দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ৬ মে শপথ নতুন বিধায়কদের। প্রোটেম স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়।

পরিষদীয় দলের নেত্রী
রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যর পর তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, দলের নব নির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমরা চাইছি, তিনি ৫ মে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিন। রাজভবনেই এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে খবর। তবে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথম কাজ কোভিড অবস্থা সামলানো। সে কারনে বড় করে শপথগ্রহণ অনুষ্ঠান হবে না বলে দাবি তাঁর। ছোট করে হবে বলে আগেই জানিয়েছেন মমতা। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

আজই সরকার গঠনের দাবি
আজই সরকার গঠনের দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে সাতটা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড় নিজেই টুইট করে সেকথা জানিয়েেছন। গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল। যদিও গত কয়েক মাসে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের তিক্ততা তলানিতে এসে ঠেকেছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে কালীঘাটে জরুরি বৈঠক সারেন তিনি। পরে তৃণমূল ভবনেও বৈঠক হয়। মন্ত্রিসভা সাজানোর কারণেই এই বৈঠক করেন মমতা।

২০০-র বেশি আসনে জয়
বিজেপির সব হিসেব নিকেশ উল্টে দিয়ে ফের ক্ষমতায় ফিরলেন মমতা। রাজ্যে হ্যাট্রিক করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অপ্রত্যাশিতইএই জয় । বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে অধিকাংশ চ্যানেলই ১৬০ েথকে ১৮০ দিেয়ছিল। কিন্তু সেই সব বুথ ফেরত সমীক্ষা নস্যাৎ করে এগিেয় গিয়েছে তৃণমূল কংগ্রেস।তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে তিনি বাংলার মানুষকে উৎসর্গ করেছেন।

নন্দীগ্রামে পরাজয় মমতার
বাংলা জয় হলেও নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীর কাছে ১ লক্ষের বেশি ভোটে হেরেছেন। মমতা অবশ্য অভিযোগ করেছেন নন্দীগ্রামে গণনায় কারচুপি হয়েছে।কমিশনে পুণর্গণনার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস । তবে এই আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। গতকাল রাত থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতেশুরু করেছেন তৃণমূল কংগ্রেস করমী সমর্থকরা।












Click it and Unblock the Notifications