১ এপ্রিল ভোট নন্দীগ্রামে, শেষ বেলার প্রচারে ভাঙা পা নিয়েই ময়দানে মমতা, মহামিছিলের ডাক
১ এপ্রিল ভোট নন্দীগ্রামে, শেষ বেলার প্রচারে ভাঙা পা নিয়েই ময়দানে মমতা, মহামিছিলের ডাক
ভাঙা পায়েই খেলা হবে। লড়াকু নেত্রীকে দমিয়ে রাখা যাবে না। এবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা। ১৯ এবং ২০ তারিখ ভাঙা পা নিয়েই নন্দীগ্রামে যাবেন তিনি। সেদিনই মহামিছিল করার কর্মসূচি রয়েছে মমতার। এছাড়াও ভাঙাবেড়া ও নন্দীগ্রাম এক নম্বর ব্লকে প্রচার করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য তাঁর উপর আক্রমণ করে বিজেপি তাঁকে দমিয়ে রাখতে পারবে না হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই নন্দীগ্রামেই দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন তিনি।

নন্দীগ্রামে ফের মমতা
একুশের ভোটের হটস্পট নন্দীগ্রাম। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে নন্দীগ্রামে। ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিয়ে বিরুলিয়া বাজারে প্রচারে গিয়েছিলেন মমতা। সেখানেই দুর্ঘটনায় আহত হন তিনি। তারপরে ফের নন্দীগ্রাম সফরে যাচ্ছেন মমতা। হুইল চেয়ারেই নিজের কেন্দ্রে প্রচারে ঝড় তুলবেন তিনি। আগামী ১৯ - ২০ মার্চ নন্দীগ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট পাওয়ার পর এই প্রথম নন্দীগ্রামে প্রচারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

নন্দীগ্রামে মহামিছিলের ডাক
নন্দীগ্রামে মহামিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ ও ২০ তারিখ নন্দীগ্রামে গিেয় মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভাঙাবেড়িয়া, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে একাধিক সভা ও প্রচার কর্মসূচি রয়েেছ মমতার। শেষ বেলার প্রচারে নন্দীগ্রামে ঝড় তুলতে প্রস্তুতি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। ভাঙা পায়ে তাঁকে দমানো যাবে না এই বার্তা দিতেই তড়িঘড়ি নন্দীগ্রামে মমতা।

নন্দীগ্রামে আহত মমতা
নন্দীগ্রামে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় ভিড়ের চাপে দুর্ঘটনায় আহত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর বাম পায়ের হাড়ে চিড় ধরেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস নেত্রীর উপর হামলা চালানো হয়েছে। মমতা নিজেও অভিযোগ করেছেন তাঁকে খুন করার চেষ্টা করছে বিজেপি। অমিত শাহ কলকাতায় এসে চক্রান্ত করছে।

কমিশনের সঙ্গে বিরোধ
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ছিল না নন্দীগ্রামে। এই নিয়ে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল কংগ্রেসকে কড়া চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার তত্ব খারিচ করে দিয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে। নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারীককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় জ্ঞানবন্ত সিংকে আনা হয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ












Click it and Unblock the Notifications