যুবা ভোট টানতে তারকাতেই ভরসা শাসক-বিজেপি, বামেরা চলছে অন্য কৌশলে
যুবা ভোট টানতে তারকাতেই ভরসা শাসক-বিজেপি, বামেরা চলছে অন্য কৌশলে
সায়ন্তিকা, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, কৌশানি, অন্যদিকে যশ, তনুশ্রী, পায়েল সরকার। টলিউডের তারকা প্রার্থীর যেন ভিড় করেছেন একুশের ভোটে। তৃণমূল -বিজেপি একে অপরকে টেক্কা দিচ্ছেন সেলিব্রিটি প্রার্থী নিয়ে। মূলত যুব দের ভোট টানতেই এই তারকাদের প্রার্থী পদে বসানো। বামেরা কিন্তু অন্য কৌশলে হাঁটছে। যুবদের ভোটটানতে তাঁরা ভরসা রেখেছেন ঈশীর মতো একরোখা আন্দোলনকারীদের। জেএনইউ কাঁপিয়ে দেওয়ার মত ক্ষমতা রাখে এম ছাত্র নেতাদের উপরেই ভরসা রেখেছে আলিমুদ্দিন।

তারকা প্রার্থীর ভিড়
তারকা প্রার্থীরা ভিড় করেছেন একুশের ভোটের প্রার্থী তালিকায়। তৃণমূলের তালিকায় টালিগঞ্জের অভিনেত্রী সায়ন্তিকা, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, জুন মালিয়া, সোহম চক্রবর্তী একের পর এক তারকা প্রার্থী ভিড় করেছেন। আগও তৃণমূল কংগ্রেসে এই চল দেখা গিয়েছে। মূলত তরুণ নবীন প্রজন্মের ভোচারদের টার্গেট করেই মমতা এই রণকৌশন নিয়েছেন। আগের দুই বিধানসভাতেও দেখা গিয়েছে একই ছবি।

বিজেপিতেও তারকা প্রার্থীর ভিড়
বিজেপিতে ও ভিড় করেছেন তারকা প্রার্থীরা। খড়গপুরে হিরণ। শ্যামপুরে তনুশ্রী। বেহালা পূর্বে পায়েল সরকার। চণ্ডীতলায় যশ। সোনারপুর দক্ষিণে অঞ্জনা বসু। একের পর এক তারকা প্রার্থী এবার ভিড় করেছে বিজেপির প্রার্থী তালিকায়। গেরুয়া শিবিরেরও একই লক্ষ্য। যুব ভোটারদের ভোট পেতেই তারকা প্রার্থীদের ভিড় বাড়ানো হয়েছে ।

বামেরা হাঁটছে অন্য সমীকরণে
একদিকে যখন তৃণমূল-বিজেপি শিবির তারকা প্রার্থী নিয়ে প্রতিযোগিতা চালাচ্ছে অন্যগিকে বামেরা কিন্তু সুকৌশলে অন্য পথ ধরেছে। যুব ভোটারদের ধরতে আলিমুদ্দিনের সমীকরণ ছাত্র নেতারা। লেকারণেই এবারের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছে। বামেদের ছাত্র সংগঠনের একাধিক ছাত্র নেতা। জেএনইউ-র ছাত্র নেতা ঈশী থেকে এসএফআই করা ছাত্র নেতাদের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে। শুধু রূপলি পর্দার জনপ্রিয়তা নয়। তাঁরা যে মানুেষর অধিকার নিয়ে লড়াইয়ের ক্ষমতা রাখে সে বার্তা দিতেই বামেদের এই সমীকরণ।

ঈশী,দিশিতা, তৃষা, সায়নদীপরাই আদর্শ
একটা জেনারেশন চলে গিয়েছে এবার এগিয়ে আসছে ঈশী, দিশিতা, তৃষা,সানদীপরা। ছাত্র রাজনীতির আগুনে পুড়ে নিজেদের তৈরি করে ফেলেছে তাঁরা। তাই আলগা জনপ্রিয়তা নয় মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের দম রাখে এঁরা। এঁদের কাঁধে ভরসা করেই এগোবে পরবর্তী প্রজন্মের আন্দোলন। তাই এরাই যাতে ছাত্র যুবদের আদর্শ হয়ে উঠতে পারে সেকারণেই প্রার্থী তালিকায় তাঁদের জায়গা করে দেওয়া হয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ












Click it and Unblock the Notifications