নন্দীগ্রাম ফুটছে চাপা উত্তেজনার আগুনে! তৃণমূল-বিজেপি সমর্থকদের ধস্তাধস্তিতে চড়ল পারদ
তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দিয়েছে যে নন্দীগ্রামের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অত্যাচারের ঘটনা এটা প্রথম নয়। এর আগেও তা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন জবাব হবে ২ রা মে। এদিকে এমন এক পরিস্থিতিতে গোটা রাজ্যে গতরাত থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়তে থাকেন তৃণমূল সমর্থকরা। যার প্রভাব 'গ্রাউন্ড জিরো' নন্দীগ্রামেও পড়েছে।

নন্দীগ্রামে গ্রাউন্ড জিরোর কী পরিস্থিতি?
এদিন সকালে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগে সেই এলাকা পরিদর্শনে যান জেলা শাসক ও পুলিশ সুপার। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা শাসক।

প্রত্যক্ষদর্শী ও নন্দীগ্রাম
গতকাল রাতে সংবাদসংস্থা এএআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে চিত্তরঞ্জন নামের জনৈক ব্যক্তি নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কেউ ধাক্কা দেয়নি। বরং 'পোস্টার' (খুঁটি)এ ধাক্কা লেগে দরজা বন্ধ হয়ে গেলে তৃণমূল সুপ্রিমো আঘাত পান। এদিকে আজ সকালে সেখানে প্রশাসনিক কর্তারা গিয়ে প্রত্যাক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে অন্ধকারে কেউ স্পষ্ট করে কিছু দেখতে পাননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি
এদিকে, এদিন বিরুলিয়া থেকে জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে চেলে যেতেই সেখানে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে। বিজেপি সমর্থকরা দাবি তোলেন তৃণমূলের পোঁতা খুঁটিতেই মমতা আঘাত পেয়েছেন। দাবিতে সরব হয়ে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। পাল্টা তৃণমূল চক্রান্তের দাবি তোলে। শুরু হয় দুপক্ষের সমর্থকদের ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে।

নন্দীগ্রাম ও কমিশন
এদিকে নন্দীগ্রামের বুকে মমতার আঘাত লাগার ঘটনা নিয়ে কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে স্থানীয় প্রসাসনের কাছ থেকে। এদিকে, বিজেপির দাবি নন্দীগ্রামের বুকে পুলিশকে ব্যাবহার করছে তৃণমূল। থানায় তৃণমূল নেতারা বসে বৈঠক করছেন বলে দাবি করেন বিজেপি নেতারা। সেই দাবিতে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছে বিজেপি। এদিকে, এমন সমস্ত রিপোর্ট নস্যাৎ করে জানিয়েছে মমতা নন্দীগ্রামে ১ লাখ ভোটে জিতবেন জেনে বিজেপি এমনটা করছে।












Click it and Unblock the Notifications