মুকুল রায়কে নিয়ে সারদা মামলায় সিবিআই কোনপথে হাঁটতে চাইছে! ভোটের আগে জল গড়াল কতদূর

মুকুল রায়কে নিয়ে সারদা মামলায় সিবিআই কোনপথে হাঁটতে চাইছে! ভোটের আগে জল গড়াল কতদূর

তৃণমূল দূর্গে সবচেয়ে বড় ভাঙনের আসে সারদা কাণ্ডের পর থেকেই। এককালে মমতার বিশ্বস্ত সৈনিক মুকুল রায় এই মামলায় অন্যতম মুখ হিবাসে এককালে উঠে আসেন। পরবর্তীকালে তাঁর দলবদল রাজ্যরাজনীতিকে তোলপাড় করে। তবে সারদা কাঁটা সম্পূর্ণভাবে ছেড়ে যায়নি মুকুল রায়কে। এবার এক নামী সংবাদমাধ্যমের খবর সারদা নিয়ে সিবিআই মুকুল ইস্যুতে নয়া পথে হাঁটার পরিকল্পনায় রয়েছে।

মুকুলকে নিয়ে কী করতে চায় সিবিআই?

মুকুলকে নিয়ে কী করতে চায় সিবিআই?

বাংলার এক নামী সংবাদমাধ্যমের খবর বলছে, মুকুল রায়কে সারদা মামলায় রাজসাক্ষী করতে চাইছে সিবিআই। এমনই তথ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে , এই সংক্রান্ত ইস্যুতে মুকুল রায়কে যদি রাজসাক্ষী করতে হয় সিবিআইকে তাহলে একাধিক আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। যা ভোটের আগে তাৎপর্যবাহী হতে পারে।

মুকুল রায় কী জানিয়েছেন?

মুকুল রায় কী জানিয়েছেন?

এদিকে শোনা যাচ্ছে, মুকুল রায় জানিয়েছেন আপাতত তিনি বিষয়টি নিয়ে ভেবে উত্তর দিতে চান। সিবিআইয়ের কাছ থেতে কিছুটা সময়ও নাকি চেয়েছেন তিনি। সূত্রের দাবি ,এনিয়ে মনস্থির করার জন্যই সময় চেয়েছেন মুকুল।

 কোন নিয়ম মানতে হতে পারে!

কোন নিয়ম মানতে হতে পারে!

জানা যাচ্ছে, যদি কোনও মামলায় জড়িত হিসাবে কারোর নাম উঠে ঈসে, তাহলে তাঁকে রাজসাক্ষী করতে গেলে তদন্তকারী সংস্থাকে আদালতের দ্বারস্থ হতে হবে। করতে হবে আবেদন। তবে তার আগে ওই ব্যক্তিকে রাজি হতে হবে। আর এই জায়গা থেকেই এখনও মুকুল রায়ের বক্তব্য সামনে আসছে না। নিয়ম বলছে, ম্যাজিস্ট্রেটের কাছে রাজসাক্ষীকে গোপন জবানবন্দী দিতে হবে। আর তা চার্জশিট পেশের আগে করতে হবে।

সারদা ইস্যু , মুকুল রায় ও তৃণমূল-বিজেপি

সারদা ইস্যু , মুকুল রায় ও তৃণমূল-বিজেপি

প্রসঙ্গত, ভোটের আগে সারদা থেকে নারদা ইস্যুতে বারবার সরব হয়েছেন তৃণমূল নেতারা। তাঁদের নির্দিষ্ট লক্ষ্য ছিল মুকুল রায়ের মতো নেতারা। তৃণমূলের তরফে কুণাল ঘোষ সারদা কর্তার চিঠি ও মুকুল রায়ের বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, সারদাকর্তার পালিয়ে যাওয়া নিয়ে কিছু তথ্য মুকুল রায়ের কাছে থাকতে পারে। এদিকে, এই ইস্যুতে বিজেপির সাফ দাবি, তদন্ত নিজের পথে এগোবে। এমন এক জায়গা থেকে সারদা মামলায় মুকুল-পর্ব কোনদিকে এগোয় সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+